Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মটকা কুলফি থেকে রসমালাই! জেপি নাড্ডার ডিনার পার্টিতে NDA সাংসদদের খাবারের মেনু একনজরে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের পরে বিজেপির বিদায়ী প্রধান জেপি নাড্ডা এনডিএ-এর নবনির্বাচিত সাংসদদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে বেশ কিছু চটকদার খাবার রাখা রয়েছে। সেই সব খাবার এই গরমে যথেষ্টই উপাদেয়।

রাতের খাবারের মেনুতে বেস কিছু সুস্বাদু আইটেম রাখা রয়েছে। চা-কফি দিয়ে শুরু। তার মধ্যে রয়েছে জুস, স্টাফড লিচু, মটকা কুলফি, ম্যাঙ্গো ক্রিম, রাইতা। জিনারে থাকছে যোধপুরি সবজি, ডাল দম বিরিয়ানি এবং বেশ কয়েকর ধরনের রুটি। থাকবে পঞ্জাবি খাবারের কাউন্টারও। যাঁরা বাজরার আইটেম পছন্দ করেনস তাঁদের জন্য থাকছে বাজরার খিচুড়ি।

narendra modi

খাবারের তালিকায় থাকছে, পাঁচ ধরনের জুস ও তিন ধরনের রাইতা। যাঁরা মিষ্টি ভাল বাসেন, তাঁদের জন্য থাকছে আট ধরনের মিষ্টি। সাদা রসমালাই থেকে চার রকমের ঘেয়ার থাকছে।

এদিন সন্ধে সাতটা পনেরো মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এর আগে প্রধানমন্ত্রী সম্ভাব্য মন্ত্রীদের তাঁর বাসভবনে চা-পানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাজধানীতে তাঁর সাত নম্বর লোক কল্যাণ মার্গে। সেখানে প্রধানমন্ত্রী তাঁর লক্ষ্য বুঝিয়ে দেন।

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, আপাতত কেন্দ্রীয় মন্ত্রিসভায় সদস্য থাকতে চলেছেন ৬৫-এর আশপাশে। এবার মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন আগের মন্ত্রিসভায় থাকা ২০ জন সদস্য। কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে অনুরাগ ঠাকুর জিতলেও এবার তাঁকে মন্ত্রী করা হচ্ছে না। তাঁকে দলীয় সংগঠনে জায়গা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+