রামমন্দিরের মডেল নিয়ে দ্বন্দ্বের মধ্যেই ট্রাস্ট গঠনে উদ্যোগী মোদী সরকার

রাম মন্দির কোন মডেলে তৈরি হবে এই নিয়ে একাধিক দাবি তৈরি হয়েছে। হিন্দু সংগঠনের একেক জনের একেক রকম দাবি রয়েছে।

রাম মন্দির কোন মডেলে তৈরি হবে এই নিয়ে একাধিক দাবি তৈরি হয়েছে। হিন্দু সংগঠনের একেক জনের একেক রকম দাবি রয়েছে। কোন মডেলে তৈরি হবে অযোধ্যার রাম মন্দির তা নিয়ে প্রবল দ্বন্দ্বের মধ্যেই ট্রাস্ট গঠনের প্রক্রিয়া শুরু করতে চলেছে মোদী সরকার।

ট্রাস্ট গঠনের উদ্যোগ

ট্রাস্ট গঠনের উদ্যোগ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিন মাসের মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু করতে হবে। কাজেই হাতে আর সময় নেই। সূত্রের খবর কয়েক দিনের মধ্যেই রাম মন্দির তৈরির ট্রাস্ট গঠন করবে সরকার। সময়সীমার আর মাত্র ৬ মাস বাকি আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ চলতি সপ্তাহেই নোটিস জারি করবে।

 এপ্রিলেই শুরু হবে রামমন্দির নির্মাণ

এপ্রিলেই শুরু হবে রামমন্দির নির্মাণ

হাতে আর সময় নেই তিন মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ শুরু করতে হবে সরকারকে। সূত্রের খবর ২৫ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে কোনও একটা দিনে শুরু হবে নির্মাণ। মনে করা হচ্ছে রাম নবমীতেই রাম মন্দির তৈরির কাজের সূচনা করা হবে।

চূড়ান্ত হয়নি মডেল

চূড়ান্ত হয়নি মডেল

এখনও পর্যন্ত কোন মডেলে তৈরি হবে রাম মন্দির এই নিয়ে হিন্দু সংগঠন গুলির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। যদিও বিশ্ব হিন্দু পরিষদের দেওয়া মডেলেই তৈরি হবে রাম মন্দির। এতে আবার আপত্তি জানিয়েছে রাম লালা এবং রাম জন্মভূমি ন্যায়াস। ট্রাস্টে কারা থাকবেন তা নিয়েও চলছে দ্বন্দ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+