Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় আবেগপ্রবণ মোদী, ১১ দিনের উপবাসে মেনেছেন কঠোর নিয়ম
Ram Mandir: অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সকলের নজর ছিল প্রধান যজমানের ভূমিকা পালন করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে।
প্রাণ প্রতিষ্ঠা হয় মাহেন্দ্রক্ষণে। গর্ভগৃহে প্রধানমন্ত্রীকে যাঁরা খুব কাছ থেকে দেখেছেন তাঁদের কথায় মোদী হয়ে পড়েছিলেন আবেগপ্রবণ।

প্রাণ প্রতিষ্ঠার রীতি-আচার, পুজো শেষের পর উপবাস ভঙ্গ করেন নরেন্দ্র মোদী। নিয়ম মেনে তিনি ১১ দিন উপোস করেছিলেন। এই সময়কালে কঠোর নিয়ম মেনে তিনি মাটিতে শুয়েছেন, লবণ গ্রহণ করেননি, নারকেলের জল পান করে কাটিয়েছেন। ফলে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী যখন সকলে, পুরোহিতদের কথায় তাঁরা লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রীর আবেগ।
জানুয়ারির ১২ তারিখ থেকে তিনি উপোস শুরু করেছিলেন। উপবাস ভঙ্গ করেন কাল। ১১ দিন উপবাসে থাকাকালীন তিনি ৪০টি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেছেন বলে জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজ। মোদী গতকাল উপবাস ভঙ্গ করার আগে পুরোহিতদের কাছে চেয়ে নেন শ্রী রামচন্দ্রের চরণামৃত।
উপবাসে থাকাকালীন বিদেশ যাত্রা করেননি প্রধানমন্ত্রী। বিভিন্ন ধর্মীয় স্থানে যাওয়ার অনুমতি ছিল। প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল, ৩ দিন উপবাসে থেকে সমস্ত রীতি-আচার মেনে প্রধান যজমান হিসেবে থাকতে পারার বিধির কথা। কিন্তু তা না শুনে ১১ দিন উপবাসে থাকার সিদ্ধান্ত নেন। যা মুগ্ধ করেছে পুরোহিত মহলকে।
পণ্ডিত সদানন্দ পাঠক জানিয়েছেন, উপবাসে থাকাকালীন লবণ খাওয়া যায় না। তবে সৈন্ধব লবণ খেলে কোনও অসুবিধা নেই। প্রধানমন্ত্রী ফলাহারও সারতে পারতেন। কিন্তু তিনি জানিয়ে দেন, এই ১১ দিন তিনি শুধু নারকেলের জল পান করেই কাটিয়ে দেবেন। বিছানায় না শুয়ে, নিয়ম মেনে তিনি মেঝেতেই শুয়েছেন।
নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছিল গরুদের খাওয়াচ্ছেন। এটাও তিনি করেছিলেন রীতি মেনেই। গৌ সেবায় অংশ নিয়ে। দাড়ি কিংবা নখ কাটাতেও নিষেধাজ্ঞা তিনি অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। সরযূ নদীর ধারে ধ্যান করতেও বলা হয়েছিল। এই নিয়মটিও পালন করেছেন প্রধানমন্ত্রী। প্রাণ প্রতিষ্ঠার সময় রামচরিতমানসের কিছুটা অংশ তিনি পাঠও করেছেন বলে জানা গিয়েছে।
গতকাল প্রধানমন্ত্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিয়ে এক্স হ্যান্ডলে লিখেছিলেন, এই মাহেন্দ্রক্ষণ যে কাউকে ভাব-বিহ্বল করার পক্ষে যথেষ্ট। এই পুণ্য অনুষ্ঠানে যোগ দিতে পারা পরম সৌভাগ্যের। এরপর তিনি দেশবাসীকে পুণ্য দিনে রামজ্যোতি জ্বালানোর আহ্বান জানিয়েছিলেন। সন্ধ্যাবেলায় নিজেও প্রদীপ জ্বালিয়ে রামজ্যোতি প্রজ্জ্বলন করেন। গতকালের নানা মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি আজ লিখেছেন, এই দিনটিতে আমরা যা দেখলাম আমাদের স্মৃতিতে, মননে গেঁথে রইল।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications