Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাম মন্দির মামলায় সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা রায় দিয়েছিলেন, তাঁরা এখন কে কোথায় রয়েছেন? কী করছেন তাঁরা?

Ram Mandir Inauguration: ২০১৯-এর নভেম্বরে রাম মন্দির নিয়ে রায় দেন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারপর সরয়ূ নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২০-তে করোনা পরিস্থিতির মধ্যে রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন। তিনিই সোমবার রাম মন্দিরের উদ্বোধন করবেন।

এই মুহূর্তে নানা রঙের আলোয় সজ্জিত অযোধ্যা। জয় শ্রী রাম, জয় সিয়া রাম-এর প্রতিধ্বনি অযোধ্যা ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায়। অনেক জায়গাতেই পতাকা, ব্যানারে ছেয়ে গিয়েছে। সবাই না হলেও দেশের মানুষদের একটা বড় অংশ রাম মন্দির দেখে উচ্ছ্বসিত। এই উচ্ছ্বাস ভোটের বাক্সে কতটা পড়বে, তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে।

Supreme court

অন্যদিকে ২২ জানুয়ারি একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে, যার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন। সোমবার রাম মন্দিরে শ্রী রামের অভিষেক হতে চলেছে। এই অবস্থায় গত ২০১৯-এ যাঁরা রাম মন্দিরের জন্য আইনি পথ প্রশস্ত করেছিলেন , তাঁদেরও স্মরণ করছেন অনেকে। সুপ্রিম কোর্টে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ ওই দিন সেই রায় না দিলে ৫০০ বছরের পুরনো বিতর্কের অবসান হত না।

২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার ঐতিহাসিক রায় দিয়েছিলেন। প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও ওই বেঞ্চে ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে, বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, প্রাক্তন বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস আব্দুল নাজির।

রাম মন্দিরের পক্ষে রায় ঘোষণা করা পাঁচ বিচারপতির মধ্যে চারজন অবসর নিয়েছেন। তাঁদের মধ্যে ডিওয়াই চন্দ্রচূড় এখন দেশের প্রধান বিচারপতি। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে ট্রাস্টের তরফে সবাইকেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির থাকতে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়া বাকি প্রাক্তন চার বিচারপতি এখন কে কোথায় রয়েছেন একবার দেখে নেওয়া যাক।

  • প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সাংসদ। ২০১৯-এর ৯ নভেম্বর রায়দানের পরে তিনি অবসর নেন ১৭ নভেম্বর। এর প্রায় চার মাস পরে ২০২০-র ১৬ মার্চ তাঁকে রাজ্যসভায় মনোনীত করেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
  • বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেওয়ার পরে এসএ বোবদে দেশের প্রধান বিচারপতি হন। ২০২১-এর ২৩ এপ্রিল পর্যন্ত তিনি সেই পদে বহাল ছিলেন। তিনি অবসর নেওয়ার পর থেকে দেশের প্রধান বিচারপতি রয়েছেন ডিওয়াই চন্দ্রচূড়।
  • রাম মন্দির মামলার অন্যতম বিচারপতি অশোক ভূষণ ২০২১-এর জুলাইয়ে সুপ্রিম কোর্ট থেকে অবসর নেন। তারপর থেকে তিনি ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইবুলানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
  • রাম মন্দির মামলার প্রাক্তন বিচারপতি আব্দুল নাজির ২০২৩-এর ৪ জানুয়ারি সুপ্রিম কোর্ট থেকে অবসর নেন। অবসরের দু'মাসের মধ্যে তাঁকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত করা হয়।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+