Rajya Sabha Election 2024: রাজ্যসভার ভোট, ক্রশ ভোটিংয়ের আশঙ্কায় নজরবন্দি বিধায়করা
Rajya Sabha Election 2024: শুরু হয়েছে রাজ্য সভার ভোট। রাজ্যসভার ১৫ টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আর এই ভোট ঘিরে শুরু হয়েছে জোর তরজা। বিশেষ করে রাজ্যসভার এই ভোট ঘিরে ক্রশ ভোটিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে শাসক-বিরোধী সমস্ত বিধায়কদের উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
তবে যে ১৫ টি আসনে ভোট হচ্ছে তার মধ্যে রয়েছে কর্ণাটক, উত্তর প্রদেশ এবং হিমাচল প্রদেশ। ইতিমধ্যে ভোট দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ মঙ্গলবার ১৫ টি রাজ্যের ৫৬ টি রাজ্যসভার আসনে ভোট (Rajya Sabha Election 2024) হওয়ার কথা ছিল।

কিন্তু বাংলা সহ ১২ টি রাজ্যে ৪১ জন প্রার্থী একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নিয়েছে। বাংলা থেকে রাজ্যসভায় (Rajya Sabha Election 2024) গিয়েছেন বঙ্গ বিজেপি শমীক ভট্টাচার্য। তৃণমূল থেকেও রাজ্যসভায় গিয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে সোনিয়া গান্ধীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। রাজস্থান থেকে প্রথমবার রাজ্যসভায় যাচ্ছেন তিনি।
অন্যদিকে কর্ণাটক, উত্তর প্রদেশ এবং হিমাচল প্রদেশের ১৫ টি আসনেও বিজেপির প্রার্থীদের জয় কার্যত স্পষ্ট। কিন্তু বেশ কয়েকটি আসনে অতিরিক্ত প্রার্থী দেওয়া হয়েছে। আর তা দেওয়ার জন্যে আসনগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ইতিমধ্যে বিজেপি, কংগ্রেস ও সমাজবাদী পার্টি বিধায়কদের উপর নজর রাখা হচ্ছে।
এমনকি রবিবার থেকে বিধায়কদের একটি হোটেলে নজরে রাখা হয়েছে। জারি করা হয়েছে হুইপ। বিশেষ করে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় এই বিধায়কদের উপর নজর চালানো হচ্ছে। তবে সমাজবাদী পার্টির বিধায়কদের নিয়ে চাপ রয়েছে।
সম্প্রতি রাজ্যসভার ভোট নিয়ে বিধায়কদের নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন সুপ্রিমো অখিলেশ যাদব। সেখানে বেশ কয়েকজন বিধায়ক অনুপস্থিত ছিলেন। ফলে সেই সমস্ত বিধায়কদের ভোট কোনদিকে যায় তা রীতিমত চিন্তায় রেখেছে সপা সুপ্রিমোকে। অন্যদিকে হিমাচল প্রদেশেও চাপে আছে কংগ্রেস। সেখানে বিজেপির থেকে কংগ্রেসের ভোট অনেকটাই বেশি। কিন্তু ক্রশ ভোটিংয়ের আশঙ্কা থাকছে সে রাজ্যেও।
#WATCH सुहेलदेव भारतीय समाज पार्टी (SBSP) प्रमुख ओ.पी. राजभर ने राज्यसभा चुनाव पर कहा, "भाजपा के आठों उम्मीदवार जीतेंगे... कल राजा भैया ने भी अपना स्टैंड स्पष्ट कर दिया, सभी सहयोगी दल साथ है... सपा की ओर से क्रॉस वोटिंग होगी, NDA को मजबूत करने के लिए लोग वोट देंगे..." pic.twitter.com/sFrzGEZguS
— ANI_HindiNews (@AHindinews) February 27, 2024
আর সেই আশঙ্কা থেকেই বিধায়কদের জন্য হুইপ জারি করা হয়েছে। শুধু তাই নয়, সকাল ৯ টার মধ্যে সমস্ত বিধায়কদের হিমাচল প্রদেশের বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের অফিসে হাজির হতে বলা হয়েছে। আশঙ্কা কর্নাটকেও।
সেখানের তিন আসনের মধ্যে প্রার্থী সংখ্যা চার। আর সেজন্য এই ভোট হচ্ছে কর্নাটক বিধানসভায়। আর এই ভোট ঘিরে চাপে রয়েছে কংগ্রেস এবং বিজেপি উভয় দলই। বিশেষ করে যে কোনও মুহূর্তে ঘুরে যেতে পারে খেলা। যদিও শেষমেশ কি হয় সেদিকেই নজর সবার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications