রাজ্যসভায় পেশ হতে চলেছে তিন তালাক বিল! কড়া বিরোধিতার মুখে পড়তে পারে সরকার

সোমবার রাজ্যসভায় পেশ হতে চলেছে তিন তালাক বিল। এই বিল নিয়ে রাজ্যসভায় বিরোধিতার মধ্যে পড়তে চলেছে সরকার।

সোমবার রাজ্যসভায় পেশ হতে চলেছে তিন তালাক বিল। এই বিল নিয়ে রাজ্যসভায় বিরোধিতার মধ্যে পড়তে চলেছে সরকার। এর আগে গত সপ্তাহে সরকারের সংখ্যাগরিষ্ঠতার জেরে লোকসভায় পাশ হয়ে যায় তিন তালাক বিল। বিজেপি এবং কংগ্রেসের তরফ থেকে ৩১ ডিসেম্বর রাজ্যসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করা হয়েছে সদস্যদের। এদিন রাজ্যসভায় বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

বিরোধীদের বৈঠক গুলাম নবির নেতৃত্বে

বিরোধীদের বৈঠক গুলাম নবির নেতৃত্বে

এদিন রাজ্যসভা বসার আগে বৈঠকে বসতে চলেছে বিরোধীরা। গুলাম নবি আজাদের নেতৃত্বে বৈঠক হবে বলে জানা গিয়েছে।

বিজেপি কংগ্রেসের হুইপ জারি

বিজেপি কংগ্রেসের হুইপ জারি

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এদিন রাজ্যসভায় সদস্যদের হাজিরা নিশ্চিত করতে বিজেপি হুইপ জারি করেছে। অন্যদিকে কংগ্রেসের তরফে রাজ্যসভা ও লোকসভার সদস্যদের সংসদে হাজির থাকার জন্য তিন লাইনের হুইপ জারি করা হয়েছে কংগ্রেসের তরফে।

বুধবারেও লোকসভায় বিজেপির তরফে হুইপ জারি করা হয়েছিল। সদস্যদের বলা হয়েছিল বৃহস্পতিবার তিন তালাক বিল পেশের দিন হাজির থাকার জন্য।

লোকসভায় বিল পাশ

লোকসভায় বিল পাশ

বৃহস্পতিবার লোকসভায় বিলটির পক্ষে ২৪৫ এবং বিপক্ষে ১১ টি ভোট পড়েছিল। বিরোধীরা ওয়াকআউট করেছিল।

বিরোধীদের দাবি

বিরোধীদের দাবি

কংগ্রেস জানিয়েছে, তারা বিলটির বর্তমান অবস্থায় রাজ্যসভায় কোনওভাবেই পাশ করতে দেবে না। রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে সংসদের উচ্চকক্ষে তারা বাধার মুখে পড়তে চলেছে।

বিরোধীদের দাবি বিলটিকে সংসদে পাশ করানোর আগে পর্যালোচনার জন্য জয়েন্ট সিলেক্ট প্যানেলে পাঠাতে হবে। যদিও বৃহস্পতিবার বিলটি লোকসভায় পাশ হয়ে যায়।
সরকারের তরফ থেকে বিরোধীদের দাবি নস্যাৎ করে দেওয়া হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, বিলটি পাশ করাতে কোনও রাজনীতি করা উচিত নয়। কেননা বিলটি কোনও সম্প্রদায়ের বিরোধী নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+