পাক সীমান্ত ঘেঁষা রাজৌরির গ্রামে একের পর এক মৃত্যু, পিছনে কেমিক্যাল হামলা নাকি অন্য কিছু? বিস্ফোরক মন্ত্রী

Rajouri Village: গত কয়েকদিনে ১৭ জনের মৃত্যু হয়েছে জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে! একের পর এক মৃত্যুর খবর সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। রাতারাতি জম্মু ও কাশ্মীর সরকার রাজৌরি বিভাগের প্রত্যন্ত বাধল গ্রামকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে। গোটা পরিস্থতির উপর কড়া নজর রাখা হয়। কোনও সংক্রমণের কারণেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে বলে প্রথমদিকে মনে করা হয়।

কিন্তু ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং! তাঁর দাবি, গত একমাসে ওই এলাকায় ১৭ জনের মৃত্যুর পিছনে কোনও সংক্রমণ নয়, আছে রহস্যময় গ্যাস। ঘটনার পরেই ওই এলাকায় বিশেষজ্ঞ টিমকে পাঠানো হয়। সংগ্রহ করা হয় নমুনা।

rajori

আর তা লখনউ'য়ের সিএসআইআর ল্যাবে পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মন্ত্রী বলছেন, প্রাথমিক তদন্তে কোনও সংক্রমণের ফলেই যে এই ঘটনা তা পাওয়া যায়নি। এমনকি ভাইরাল বা ব্যাকটেরিয়া প্রকৃতির নয় বলেও দাবি কেন্দ্রিয়মন্ত্রীর।

তবে যে বিষাক্ত পদার্থের যে প্রমাণ পাওয় যাচ্ছে তা কোন প্রকৃতির বা কি সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে গভীরে গিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও দাবি জিতেন্দ্র সিং'য়ের। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এমনকি পাকিস্তান সীমান্ত ঘেঁষা এই জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে কোনও রাসায়ানিক হামলা চালানো হয়েছে তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

যদিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাতে না পারলেও মন্ত্রী জানিয়েছেন, সমস্ত দিক থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনও ষড়যন্ত্র পাওয়া যায় এবং কেউ দোষী হলে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে পরিস্থিতির উপর বিশেষজ্ঞরা কড়া নযর রাখছেন বলেই জানা যাচ্ছে।

  • Rajouri Village: ঘটনা ঠিক কি ঘটেছিল?

জম্মু ও কাশ্মীরের রাজৌরির (Rajouri) বধাল গ্রামে গত একমাসে পরপর ১৭ জনের রহস্যজনক মৃত্যু (Mysterious Death) হয়। মৃতদের মধ্যে ১৩ জনই শিশু বলে জানা যায়। শুধু তাই নয়, রোগের লক্ষ্মণও প্রায় এক। জানা যায়, সবারই প্রায় জ্বর, ব্যথা, বমি বমি ভাব, অতিরিক্ত ঘাম এবং অজ্ঞান হওয়ার মতো উপসর্গ ছিল। হাসপাতালে ভর্তি করা হলেও কাজ করেনি কোনও ওষুধ। একসঙ্গে এতজনের মৃত্যুর পরেই প্রশাসনের তরফে গোটা গ্রানে ঘোষণা করা হল কনটেইনমেন্ট জোন। জমায়েত এড়াতে জেলা প্রশাসনের তরফে ১৬৩ ধারা জারি করা হয়। আক্রান্ত পরিবারগুলির বাড়ি সিল করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+