কংগ্রেস হল বর বিহীন বিয়ের দল! কটাক্ষ মোদীর দলের মন্ত্রীর
বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে নির্বাচনে লড়াই করতে পারলেও, কংগ্রেস তা পারেনি রাজস্থানে। সেই বিষয়টি নিয়েই কংগ্রেসকে কটাক্ষে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে নির্বাচনে লড়াই করতে পারলেও, কংগ্রেস তা পারেনি রাজস্থানে। সেই বিষয়টি নিয়েই কংগ্রেসকে কটাক্ষে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, কংগ্রেস জানে, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলে নির্বাচনে তারা নিশ্চিত ভাবেই পরাজিত হবে।

রাজস্থানের ঢোলপুরে দলের নির্বাচনী সভায় রাজনাথ সিং বলেন, নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছে কংগ্রেস। তাদের কাছে সবার জিজ্ঞাসা করা উচিত, যদি তারা নির্বাচনে জয়ী হয়, তাহলে কাকে সেই সরকারের মুখ্যমন্ত্রী করা হবে। কংগ্রেস জানে তারা রাজস্থানে সরকার তৈরি করতে পারবে না। তবে এটা তো তাদের জিজ্ঞাসা করা যেতেই পারে, তাদের নেতার নাম কী। কংগ্রেস তাদের নেতার নাম জানাতে পারবে না। কেননা তা করলে দল টুকরো টুকরো হয়ে যাবে। সেই জন্যই কংগ্রেস রাজস্থানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। কটাক্ষের সুরে বলেন রাজনাথ সিং।
কংগ্রেসকে রাজ্যে রব বিহীন বিয়ের দল বলেও কটাক্ষ করেছেন রাজনাথ।












Click it and Unblock the Notifications