রাজনীতিতে নিজের অবস্থানের কথা স্পষ্ট করলেন রজনীকান্ত
রাজনীতিতে নিজের অবস্থানের কথা স্পষ্ট করলেন রজনীকান্ত
জয়ললিতা পরবর্তী সময়ে তামিলনাড়ুর রাজনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যে বছর দুয়েক আগে নতুন দল গড়ার ডাক দিতে দেখা যায় বিখ্যাত দক্ষিণী অভিনেতা রজনীকান্তকে।

মুখ্যমন্ত্রী হতে অনিচ্ছা প্রকাশ
এদিকে আগামী বছরেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এই প্রসঙ্গে বৃহষ্পতিবার চেন্নাইয়ের একটি পাঁচতারা হোটেলে বক্তব্য রাখতে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে বসতে একপ্রকার অনিচ্ছা প্রকাশ করেন রজনীকান্ত। তামিলনাড়ুর রাজনীতি প্রসঙ্গেও একাধিক মন্তব্য করতে দেখা যায় তাকে।

রাজনীতিতে পরিবর্তনের স্বপ্ন রজনীকান্তের
এদিন ওই পাঁচতারা হোটেলে তাকে বলতে শোনা যায়, ‘আমি কখনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিনা। শুধু রাজনীতিতে প্রেক্ষাপটে কিছু পরিবর্তন চেয়েছি। এই সময়ে রাজনীতি এবং সরকারে পরিবর্তন না এলে আর কখনই আসার সুযোগ আসবে না।"

জয়ললিতা ও করুণানিধির স্মরণ করতে দেখা যায় রজনীকান্তকে
একাইসাথে এদিন তিনি জয়ললিতা ও করুণানিধির স্মরণও করেন। কিছুটা আবেগপ্রবণ হয়ে এদিন তিনি বলেন, "রাজনীতিতে দু'জনের কথা আমার খুব মনে পড়ে। এক জয়ললিতা আর দুই করুণানিধি। মানুষ উদারহস্তে তাঁদের ভোট দিয়েছে। এখন সেই জায়গাটা শূণ্য। সেই জায়গা ভরাট করতে কোনও শিক্ষিত যুবনেতার প্রয়োজন।'

২০২১-র নির্বাচনের দিকে তাকিয়ে গোটা রাজ্য
সূত্রের খবর, আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনেকর আগেই পাকাপাকি ভাবে নতুন দল তৈরি করতে পারেন এই দক্ষিণী সুপারস্টার। সেই দলেই তিনি এমন এক নেতাকে নিয়ে আসতে চাইছেন তিনি, যিনি রাজনীতিতে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবে। করুণানিধি বা জয়ললিতা ছাড়া এই ভোটযুক্তে কী ফলাফল হয় সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications