সম্পূর্ণ ভ্যাকসিন ডোজ নেওয়ার পর ডেল্টা প্লাসে আক্রান্ত কোভিডজয়ী! নয়া স্ট্রেইন নিয়ে বড় বার্তা হু-এরও

কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর তরফেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। হু জানিয়েছে , ডেল্টা প্লাস ভ্যাইরাসকে অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকবিলা করতে হবে। এদিকে, রাজস্থানে ডেল্টা প্লাসের প্রথম ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

 সম্পূর্ণ ভ্যাকসিন নিয়েও আক্রান্ত!

সম্পূর্ণ ভ্যাকসিন নিয়েও আক্রান্ত!

জানা গিয়েছে, রাজস্থানে প্রথম ডেল্টা প্লাসের চিহ্ন এমন এক মহিলার শরীরে পাওয়া গিয়েছে যিনি কোভিড জয় করে উঠেছেন। এছাড়াও সেই মহিলা সম্পূর্ণ ভ্যাকসিন ডোজ সম্পন্ন করেছেন বলেও খবর। এই পরিস্থিতিতে রাজস্থানের প্রথম করোনার ডেল্টা প্লাস কেস উদ্বেগে রাখছে চিকিৎসকদের।

বিশ্বস্বাস্থ্য সংস্থা কী বলছে?

বিশ্বস্বাস্থ্য সংস্থা কী বলছে?

এদিকে ডেল্টা প্লাস কেস নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডেল্টা বা ডেল্টা প্লাস ভাইরাসের সঙ্গে লড়তে গেলে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ভ্যাকসিনেশন হলেও, তার সঙ্গে মাস্ক ব্যবহার অত্যন্ত জরুরি। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ভ্যাকসিনেশনই শুধুমাত্র ডেল্টা প্লাসকে হারানোর একমাত্র উপায় নয়। ফলে মাস্ক ব্যবহারও প্রয়োজন।

 সহজে ছড়িয়ে যাচ্ছে ডেল্টা প্লাস

সহজে ছড়িয়ে যাচ্ছে ডেল্টা প্লাস

প্রসঙ্গত, খুব সহজেই ডেল্টা প্লাস ভাইরাস ছড়িয়ে যাচ্ছে বলে খবর। এওয়াই ১নামাঙ্কিত এই ডেল্টা প্লাস করোনা ভ্যারিয়েন্ট সহজেই ফুসফুসের কোষগুলিকে আক্রান্ত করছে। এরা সহজেই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। শুক্রবারই কেন্দ্রের তরফে জানানো হয়েছে দেশের ১২ টি রাজ্যে ছড়িয়ে গিয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট।

 করোনার তৃতীয় ওয়েভ ও উদ্বেগ

করোনার তৃতীয় ওয়েভ ও উদ্বেগ

এদিকে আইসিএমআর-এর গবেষণা বলছে করোনার তৃতীয় ওয়েভ দ্বিতীয় ওয়েভের থেকে বেশি ভয়াবহ হবে না। আর এর বড় কারণ দেশে ভ্যাকসিনেশনের গতি বলে দাবি করেছে আইসিএমআর। বলা হচ্ছে, প্রবল গতিতে দেশে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলার ফলে দ্বিতীয় ওয়েভের মতো তৃতীয় ওয়েভ ভয়াবহ হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+