Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সেলফি তুলতে গিয়ে বিপত্তি, পাইথনের কামড় খেলেন যুবক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর : আবারও সেলফি তুলতে গিয়ে বিপত্তি। এবারের ঘটনাটি ঘটেছে রাজস্থানের মাউন্ট আবু এলাকায়। সেখানে স্থানীয় একটি হোটেলে বিশাল আকৃতির পাইথন দেখতে পাওয়া যায়। এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় উৎসাহী জনতার।[পিস্তল নিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিবিদ্ধ মহিলা]

এক অতিউৎসাহী যুবক পাইথনের সাথে সেলফি তুলতে গেলেই বিপত্তি আরও বাড়ে। সেলফি তোলার সময়ে পাইথনটি কামড় বসায় ওই যুবককে। কোনক্রমে নিজেকে ছাড়িয়ে ফেলতে সক্ষম হলেও জখম হন ওই যুবক। [সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল ৪ ছাত্র]

সেলফি তুলতে গিয়ে বিপত্তি, অজগরের কামড় খেলেন যুবক

ঘটনার খবর পেয়ে ছুটে যান বনদফতরের কর্মীরা। সেখান থেকে বিশাল আকৃতির পাইথনটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে আসেন বনদফতরের কর্মীরা। পাইথনের কামড়ে আহত যুবকের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। [মুখের সামনে ফোন ধরেই ক্লিক-ক্লিক, 'সেলফি এলবো' থেকে সাবধান কিন্তু!]

এরআগেও সেলফি তুলতে গিয়ে নানা ধরনের দুর্ঘটনা ঘটেছে । অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়েছে। তার শিক্ষা নেওয়া তো দূরের কথা, দিনে দিনে সেলফি তোলার হিরিক আরও বেড়েছে। তার সঙ্গে অসাবধানতার জন্য বাড়ছে দুর্ঘটনাও। [দেশের জাতীয় স্মৃতিসৌধগুলির সামনে সেলফি তোলা ব্যান করল কেন্দ্র]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+