কলির কুম্ভকর্ণ! বছরে ৩০০ দিন ঘুমিয়েই কাটান রাজস্থানের এই ব্যক্তি
কলির কুম্ভকর্ণ! বছরে ৩০০ দিন ঘুমিয়েই কাটান রাজস্থানের এই ব্যক্তি
রামায়ণের গল্পে কুম্ভকর্নের গল্প সকলেই শুনেছেন। তিনি বছরের ৬ মা, সময় ঘুমিয়েই কাটাতেন। এমনই এক কলির কুম্ভকর্নের সন্ধান মিলেছে রাজস্থানে। যিনি বছরের ৩০০ দিন ঘুমিয়ে কাটান। তার নাম পুরখরাম। যেখানে সাধারণ মানুষ দিনে ৮ থেকে ৯ ঘণ্টা ঘুমোন সেখানে পুরখরাম একটানা ২৫ দিন ঘুমিয়ে যান।

কলির কুম্ভকর্ন
কলি যুগেও যে কুম্ভকর্ন রয়েছে তার সন্ধান মিলেেছ রাজস্থানে। রাজস্থানের নাগরের বাসিন্দা বছর বিয়াল্লিশের পুরখরাম। তিনি নাকি বছরে ৩০০ দিন ঘুমিয়ে যান। দিন তো দূরের কথা একটানা ২৫ দিন ঘুমিয়ে থাকেন তিনি। রামায়নের কুম্ভকর্ণের থেকেও বেশি সময় ধরে ঘুমোন পুরখরাম। রামায়ণের কুম্ভকর্ন টানা ৬ মাস ঘুমোতেন। আর পুরখরাম বছরে ৩০০ দিনই ঘুমিয়ে কাটান।

দুরারোগ্য ব্যাধি
আসলে পুরখরামএক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। গত ২৩ বছর আগেই এই রোগ তাঁর শরীরে বাসা বেঁধেিছল। প্রথমে দিনে ১৫ ঘণ্টা ঘুমোতেন তিনি। সেটা ক্রমশ বাড়তে শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে। সময়ের সঙ্গে সঙ্গে রোগ বাড়তে শুরু করে। এখন টানা ২০ থেকে ২৫ দিন ঘুমিয়ে থাকেন পুরখরাম। তাঁর নিজের একটি ছোট্ট মুদিখানার দোকান রয়েছে। সেটা বছরে ৫ থেকে ৬ দিনের বেশি তিনি চালাতে পারেন না।

কাজ করতে করতে ঘুম
ঘুমের তোর এতোটাই যে কাজ করতে করতে অনেক সময় ঘুমিয়ে পড়েন পুরখরাম। যখন তিনি টানা ঘুমোন তখন তাঁর পরিবারের লোকেরা তাঁকে চান করিয়ে দেন। খাবার খাইয়ে দেন। তিনি জানিয়েছেন অতিরিক্ত ঘুমের কারণে তাঁর শরীর সব সময় অবসন্ন হয়ে থাকে। ক্লান্তি ভর করে থাকে তাঁর শরীরে। তার সঙ্গে মাথা ব্যাথা থাকে।

কোন রোগের শিকার পুরখার
এই ঘুমের ব্যাধিকে ডাক্তারি ভাষায় বলা হয় অ্যাক্সিস হাইপারসোমনিয়া। এই রোগের কারণেই মানুষ অতিরিক্ত ঘুমের শিকার হন। পুরখরামেরও সেই রোগ হয়েছে।তবে এই রোগের ঠিক কি চিকিৎসা রয়েছে সেটা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে পুরখরামের পরিবারের লোকেরা মনে করেন তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।












Click it and Unblock the Notifications