Rajasthan Election Exit Polls 2023: ভুল প্রমাণিত হবে বুথ ফেরত সমীক্ষা! রাজস্থানের জন্যে এমনই ইঙ্গিত চাণক্যের

Rajasthan Election Exit Polls 2023: ভুল প্রমাণিত হবে সমস্ত বুথ ফেরত সমীক্ষা! সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই রাজস্থানে ফিরবে কংগ্রেস। এমনটাই ইঙ্গিত News24-TodaysChanakya-এর বুথ ফেরত সমীক্ষায়। গত কয়েকদিন আগে ভোট হয় রাজস্থানে। মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে। তবে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন ঘটবে রাজস্থানে? সেদিকে তাকিয়ে গোটা দেশ।

তবে একাধিক বুথ ফেরত সমীক্ষা (Rajasthan Election Exit Polls 2023) বলছে রাজস্থানে বিজেপির হাওয়া প্রবল। রীতি মেনেই সে রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষেই সে রাজ্যের মানুষ ভোট দিয়েছে বলে ইঙ্গিত সমীক্ষায়।

Rajasthan Election Exit Polls 2023

কিন্তু News24-TodaysChanakya-এর বুথ ফেরত সমীক্ষা (Rajasthan Election Exit Polls 2023) বলছে, সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ ১০০ টি আসনের বেশি পেতে পারে সে রাজ্যে কংগ্রেস। সেখানে বিজেপির রথ মাত্র ৮৯-তে আটকে যেতে পারে। অন্যান্য ৯টি আসন পাবে বলে চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় ওঠে এসেছে।

অর্থাৎ ফের একবার রাজস্থানে কংগ্রেসের প্রত্যাবর্তনই ইঙ্গিত News24-TodaysChanakya-এর বুথ ফেরত সমীক্ষায়। উল্লেখ্য, রাজস্থানে গত ৩০ বছরের ক্ষমতার বদলের ট্রেন্ড রয়েছে। যদি এক্সিট পোলের ফলাফল সঠিক প্রমাণিত হয় তবে এবার দীর্ঘ প্রথা বদলে যাবে। কংগ্রেস ক্ষমতায় থাকবে। কাজ করে যাবে অশোক গেহলটের জাদু।

শুধু তাই নয়, রাজস্থানের রাজনীতিতে তৈরি হবে ইতিহাস। তবে শেষ হাসি কে হাসবে তা জানতে নজর রাখতে হবে আগামী ৩ রা ডিসেম্বরে। অন্যদিকে ফল বেরনোর আগেই সরকার গঠনের দাবি করেছেন রাজস্থানের কংগ্রেসী মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এব্যাপারে তিনি এক্সিট পোলকে (Rajasthan Election Exit Polls 2023) গুরুত্ব দিতে নারাজ।

তিনি আরও বলেছেন, মানুষ বিজেপির ধর্ম কার্ড না গ্রহণ করলে সরকার তাদেরই। মুখ্যমন্ত্রী গেহলটের অভিযোগ, নির্বাচনের সময় বিজেপি রাজ্য জুড়ে ধর্মের নামে ভীতি ছড়ানোর কাজ করে গিয়েছে। পাশাপাশি উত্তেজনাকর ভাষণও দিয়েছেন বিজেপির নেতারা। সেই পরিস্থিতিতে বিজেপির ধর্ম-কার্ড কাজ করলে ভিন্ন কথা। না হলে রাজ্যে কংগ্রেসের সরকার হবে বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+