রাজস্থানে ২৮টি আসনে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী 'কংগ্রেস'-ই, মুচকি হাসছে বিজেপি
নিয়ম ভেঙে দলের প্রার্থীদের বিরুদ্ধেই ভোটে দাঁড়ানোয় মোট ২৮ জনকে কংগ্রেস দল থেকে বের করে দিয়েছে।
রাজস্থান বিধানসভা ভোটে বিজেপির অবস্থা বিশেষ সুবিধার নয় বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। এবার ক্ষমতা হাত বদলে কংগ্রেসের কাছে আসতে পারে বলেও মত অনেক বিশেষজ্ঞদের। তবে এসবের মাঝেই রাজস্থানের কংগ্রেস দলে যে জটিলতা তৈরি হয়েছে তা দেখে বিজেপি শিবির এখন মুচকি হাসি হাসছে। নিয়ম ভেঙে দলের প্রার্থীদের বিরুদ্ধেই ভোটে দাঁড়ানোয় মোট ২৮ জনকে কংগ্রেস দল থেকে বের করে দিয়েছে।

সচিনের নির্দেশ
দলের মুখপাত্র জানিয়েছেন, রাজস্থান প্রদেশ সভাপতি সচিন পাইলটের নির্দেশে একাজ করা হয়েছে। নির্বাসিতদের মধ্যে নয়জন প্রাক্তন বিধায়ক ও একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন বলে খবর।

কারা তালিকায়
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মহাদেব সিং খাণ্ডেলা, প্রাক্তন বিধায়ক সন্যম লোধা, নাথু রাম সিনোদিয়া, নাভাল কিশোর মীনা, খুশবীর সিং, সোহন নায়েক, সিএস বেদ, রমেশ চাঁদ খাণ্ডেলওয়াল, রমেশ খিঞ্চি।

কেন বহিঃষ্কার
এই বিধায়কেরা বিভিন্ন বিধানসভা আসনে বেছে নেওয়া কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে মনোনয়ন জমা করেছিলেন। নির্দল হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন। আর তাই তাঁদের দল থেকে বহিঃষ্কার করা হয়েছে।












Click it and Unblock the Notifications