Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rajasthan Assembly Election 2023: মধ্যপ্রদেশে প্রচারে গিয়ে রাজস্থানের গেহলট সরকারকে নিশানা প্রধানমন্ত্রী মোদীর

রাজস্থানে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ গেহলট বনাম পাইলটের বিরোধ প্রকট হয়ে উঠেছে। এই নিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, রাজস্থানে কংগ্রেসের অবস্থা অনেকটা শরীর থেকে ধর আলাদা হওয়ার মতো।

একটাও প্রতিশ্রুতি পালন করতে পারেনি কংগ্রেস সরকার। কেবল প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। কংগ্রেসের অন্দরে যে বিরোধ প্রকট রাজস্থানে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অশোক গেহলটের ডেপুটি শচিন পাইলট তাঁরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাস্তায় নেমেছিল। এমনকী মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পূরণ করেনি বলে অবস্থান বিক্ষোভ করেছিলেন।

Narendra Modi

একে একেবারে নজিরবিহীন ঘটনা বললে ভুল হবে না। সচিন পাইলট এবং অশোক গেহলট প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কটু মন্তব্য করেছেন। সচিন পাইলটকে গদ্দার বলে প্রকাশ্যে নিশানা করেছেন গেহলট। এই নিয়ে পার্টির হাইকমান্ড যথেষ্ট অস্তুষ্ট।

ভোটের আগেই যে সমীক্ষা রিপোর্ট দাবি করা হয়েছে এবার রাজস্থানে কংগ্রেস সরকার গড়তে পারবে না। বিজেপি সরকার গড়বে। এবং হারের ব্যবধানও অনেকটা বেশি হবে। ফের রাজে সরকার প্রতিষ্ঠিত হবে রাজস্থানে এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিজেপি মোটের উপর কংগ্রেসের অন্দরের বিবাদকে যে ভোট বাক্সে কাজে লাগাবে তাতে কোনও সন্দেহ নেই।

মধ্যপ্রদেশে প্রচারে গিয়েও তাই রাজস্থানের গেহলট সরকারকে িনশানা করতে ছাড়েননি প্রধানমন্ত্রী মোদী। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন পাশের রাজ্যে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েও কোনও কাজ করেনি। একমাত্র বিজেপি প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়েছে। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দাদের উদ্দেশ্য করে বলেছেন, লিখে রাখুন আপনারা বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি তারা পূরণ করবেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+