Weather Alert: ১ সেপ্টেম্বরের মধ্যে বাংলা-সহ রাজ্যগুলিতে বৃষ্টিপাত ও বজ্রঝড়! আবহাওয়া দফতরের পূর্বাভাস একনজরে

Weather Alert: আবহাওয়া দফতরের তরফে সোমবার ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। অসম ও মেঘালয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর একইধরনের আবহাওয়া থাকতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ অগাস্টের পরে ৩১ অগাস্টও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমের কিছু অংশে বজ্রপাত ও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১ সেপ্টেম্বরের মধ্যে এই ধরনের আবহাওয়ার সাক্ষী হতে পারে।

আবহাওয়া

এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি এবং কাড়াইকালে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৫ দিন দেশের বাকি অংশে বৃষ্টিপাতের কার্যকলাপ কম থাকতে পারে।

২৯ অগাস্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, মেঘালয়, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল, মাহে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। কেরলেও এক বা একাধিক জায়গায় এদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া

৩০ অগাস্ট কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, উপকূল কর্নাটক, দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কাড়াইকালের মতেই আবহাওয়া সম্ভাবনা রয়েছে। ওড়িশার কিছু অংশ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, উপকূলীয় কর্নাটক, দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কাড়াইকালে ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে।

এরপরেও আবহাওয়া দফতর আগানী দুদিনের মধ্যে কেরলে গরম ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অনেকটা যে পরিস্থিতি এখন চলছে বাংলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+