Rain in India: ভারতে জুলাই মাসে ১১০০ ভারী বৃষ্টিপাত! এল নিনোকে হারিয়ে দিল বর্ষা
ভারতে জুলাই মাসে ১১০০-র বেশি ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। এল নিনোকে হারিয়ে বর্ষা ছেয়েছে গোটা ভারতে। ভারতের বিভিন্ন ক্ষেত্রজুড়ে সারা মাসে একসঙ্গে এত বৃষ্টি রেকর্ড সৃষ্টি করেছে জুলাই মাসে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর এই মর্মে জানিয়েছে, এবার এল নিনো প্রভাবিত করতে পারেনি বর্ষাকে।
আইএমডি জানিয়েছে, জুলাই মাসে ভারতে ৩১৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা স্বাভাবিকের থেকে ১৩ শতাংশ বেশি। পূর্ব ও উত্তর-পূর্ব ব্যতীত দেশের সমস্ত অঞ্চলে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। ভারতে জুলাই মাসে ১১১৩টি ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। তার মধ্যে ২০৫টি অত্যন্ত ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে।

এই বৃষ্টিপাতের পরিমাণ ৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া বিভাগ। পূর্ব ও উত্তর-পূর্ব অঞ্চলের ১৯০১ সাল থেকে জুলাই মাসে তৃতীয় সর্বনিম্ন বৃষ্টিপাত ২৮০.৯ মিমি রেকর্ড করা হয়েছে। ২০০১ সালের পর থেকে উত্তর-পশ্চিম অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদরা জানান, এবার এল নিনো হওয়ায় বৃষ্টিপাতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ছিল। কিন্তু বর্ষা দেরিতে প্রবেশ করলেও মৌসুমি বায়ুর ব্যাপ্তি এতটাই দ্রুত হয়েছে যে সারা দেশে অতি দ্রুত বৃষ্টিপাত হয়েছে। এবং দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাংশে বহুল পরিমাণে বৃষ্টি হয়েছে।

এবারই একদিনের বৃষ্টি ৪১ বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। ১৯৮২ সালের পর জুলাই মাসে একদিনে এত বৃষ্টি হয়নি দিল্লিতে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবের সঙ্গে পশ্চিমা ঝঞ্ঝার মিথস্ক্রিয়ার ফলে উত্তর-পশ্চিম ভারতে তীব্র বৃষ্টিপাত হয়েছে এ মাসে।
একযোগে গোটা ভারতে বর্ষা নেমেছে। তার মধ্যে দিল্লিতে যে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে, তা শুধু মরশুমের সেরা নয়, ৪১ বছরের মধ্যে সেরা বলে জানিয়েছে আইএমডি। দিল্লিতে ৯ জুলাই সকাল সাড়ে পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ১৯৮২ সালের পর জুলাই মাসে এত পরিমাণ বৃষ্টি হয়নি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications