কয়েকটি ট্রেনের এসি কামরায় এই সুবিধেগুলি হয়ত আর পাওয়া যাবে না
যাত্রীদের অভিযোগ ছিল, ট্রেনের এসি কামরায় নোংরা কম্বল দেওয়া হয় যাত্রীদের। তাই এই ধরনের অভিযোগ একাধিকবার পেয়ে, এবার কয়েকটি ট্রেনের এসি কোচে যাত্রীদের কম্বল না দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল।
যাত্রীদের অভিযোগ ছিল , ট্রেনের এসি কামরায় নোংরা কম্বল দেওয়া হয় যাত্রীদের। তাই এই ধরনের অভিযোগ একাধিকবার পেয়ে, এবার কয়েকটি ট্রেনের এসি কোচে যাত্রীদের কম্বল না দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল।
এজন্য বেশ কয়েকটি ট্রেনের এসি কামরায়, আপাতত পরীক্ষামূলকভাবে কম্বল দেওয়া বন্ধ করেছে রেল কর্তৃপক্ষ। এজন্য এসি কামরার তাপমাত্রা ২৪ ডিগ্রি করা হচ্ছে। আগে এই তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। যাতে কম্বল না থাকলেও যাত্রীরা ঠাণ্ডায় কষ্ট না পান।

প্রাথমিকভাবে রেলের এই পদক্ষেপ আর্থিকভাবে সহায়ক বলে মনে করা হচ্ছে। হিসাবমত দেখা যাচ্ছে, প্রতিটি কম্বল কাচার জন্য খরচ হয় ৫৫ টাকা, আর কম্বল ব্য়বহারের জন্য যাত্রীদের কাছ থেকে নেওয়া হয় ২২ টাকা করে। ফলে কম্বল যদি এসি কামড়ায় দেওয়া বন্ধ হয়, তাতেত আখেড়ে আর্থিকভাবে লাভ হবে রেলেরই।
কিছুদিন আগে, রেলের প্যান্ট্রির খাবারে মরা টিকটিকি নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে যায়। তার আগে ক্যাগের রিপোর্টে রেলের খাবার খাওয়ার অযোগ্য বলে উল্লেখিত হয়। এরপর কম্বল যদি এসি কামরার যাত্রী পরিষেবা থেকে তুলে দেওয়া হয়, তাহলে ভারতীয় রেলের জনপ্রিয়তায় তার প্রভাব পড়তে পারে বলে অনেকেই মনে করছেন।












Click it and Unblock the Notifications