Railway Ticket Concession: রেলের নিয়মে শুধু টিকিটেই নয়, সিনিয়র সিটিজেনরা জানেন কী কী সুবিধা পান
Railway Ticket Concession: ভারতীয় রেল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরবহণ ব্যবস্থা! বিশ্বের রেল মানচিত্রে জায়গা করে নিয়েছে রেলওয়ে। আর এই রেলে চেপেই প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আর এই সফরে রেল যাত্রীদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে ভারতীয় রেল।
কিছু ক্ষেত্রে টিকিটে ছাড় পাওয়া যায় আবার কিছু ক্ষেত্রে সংরক্ষণ আসনে ছাড় দেয় রেল (Indian Rail)। টিকিটের দামের উপর ছাড় একমাত্র ছাত্র এবং রোগীরাই পান। যদিও সিনিয়র সিটিজেন্স অর্থাৎ ৬০ ঊর্ধ্ব মানুষেরা আগে টিকিটের (Ticket Concession) উপর ভালো টাকা ছাড় পেতেন।

রেলের নিয়ম (railway rules) অনুযায়ী, ৬০ বছরের বয়স্ক কোনও ব্যক্তি কিংবা ৫৮ বছরের কোনও মহিলা টিকিটের দামের উপর ছাড় পারেন। দূরত্ব, শতাব্দী কিংবা রাজধানীর মতো এলিট ট্রেনেও টিকিটের দামে ছাড় (Railway Ticket Concession) পাওয়া যায়। কিন্তু করোনার সময় থেকে এই ছাড় বন্ধ করে দিয়েছে রেল। কবে থেকে ফের এই ছাড় পাওয়া যাবে সে বিষয়ে কোনও কথাই বলছে না রেল।
তবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই মুহূর্তে টিকিটের দামের (Railway Ticket Concession) উপর ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। আর সেই সুবিধা কার্যত পাচ্ছেন বলেই ইঙ্গিত রেলমন্ত্রীর। টিকিটে সুবিধা না পেলেও সিনিয়ার সিটিজেনরা বিভিন্ন ধরনের সুবিধা রেলের কাছ থেকে পেয়ে থাকেন।
যেমন সিনিয়ার সিটিজেন্স অর্থাৎ ৬০ ঊর্ধ্ব মানুষদের লোয়ার বার্থের (lower berth) সুবিধা দেয় রেল। আর তা অবশ্যই রেলের নিয়ম অনুযায়ীই পেয়ে থাকেন। তবে এক্ষেত্রে কিন্তু এই অগ্রাধিকার দেওয়া হয় শুধুমাত্র আসন ফাঁকা থাকলেই। তবে ভারতীয় রেল প্রত্যেক স্লিপার কোচের ছটি লোয়ার বার্থের (lower berth) রিসার্ভড রাখে বয়স্ক মানুষদের জন্যে। ৪৫ বছর হয়ে গিয়েছে এবং প্রেগনেন্ট কোনও মহিলা যদি ট্রেনে জার্নি করছেন তাহলে এই সংরক্ষিত আসনের সুবিধা পেয়ে থাকে।
সাধারণ মেল এবং এক্সপ্রেস ট্রেনের তুলনায় রাজধানী, দুরন্ত এবং সম্পূর্ণ এসি ট্রেনগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য অনেক বেশি আসন রয়েছে। অন্যদিকে মুম্বাই লোকাল ট্রেনে বেশ কিছু আসন রয়েছে বয়স্কদের জন্যেও।
যদিও ছাত্র এবং রোগীদের ক্ষেত্রে ভারতীয় রেল টিকিটের উপর ছাড় দিয়ে থাকে। কোনও কোনও রোগের ক্ষেত্রে বেশ কিছু ট্রেন এবং কোচের ১০০ শতাংশ পর্যন্ত টিকিটে ছাড় দেয় রেলওয়ে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি পড়ুন-












Click it and Unblock the Notifications