রেলে ১ লক্ষ নিয়োগের ঘোষণা রেলমন্ত্রীর, ভাগ্যের শিকে ছিঁড়তে পারে আপনারও

এবার রেলে ১ লক্ষ শূন্যপদ পূরণের কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল, শুধুমাত্র নিরাপত্তা বিভাগেই এই নিয়োগ হবে।

দায়িত্ব হাতে নিয়েই রেলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সেইসঙ্গে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তাকেও অগ্রাধিকার দিয়েছেন তিনি। সেই লক্ষ্যেই এবার রেলে ১ লক্ষ শূন্যপদ পূরণের কথা ঘোষণা করলেন তিনি। মূলত রেলের নিরাপত্তায় জোর দিতেই এই সিদ্ধান্ত বলে রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

রেলে ১ লক্ষ নিয়োগের ঘোষণা রেলমন্ত্রীর, ভাগ্যের শিকে ছিঁড়তে পারে আপনারও

পরপর কয়েকটি দুর্ঘটনার পর রেলমন্ত্রক খোয়াতে হয়েছে সুরেশ প্রভু। যাত্রী সুরক্ষা ও নিরাপত্তাকেই পাখির চোখ করে এবার নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা দায়িত্ব নিয়েই ঘোষণা করেছিলেন পীযূষ গোয়েল। কিন্তু তার জন্য প্রয়োজন ছিল প্রচুর লোকের। কারণ দেশের লাইফলাইন বলে পরিচিত রেলে বিপুল পরিমাণ পদ শূন্য পড়ে রয়েছে। রেলের মানোন্নয়নের জন্য় প্রয়োজন ছিল এই শূন্যপদ পূরনের। সেকারণেই এই নিয়োগের সিদ্ধান্ত বলে রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

রেলে ১ লক্ষ নিয়োগের ঘোষণা রেলমন্ত্রীর, ভাগ্যের শিকে ছিঁড়তে পারে আপনারও

নিরাপত্তা বিভাগে নিয়োগ করা হবে জুনিয়র ও সিনিয়র ইঞ্জিনিয়ার
নিরাপত্তারক্ষীর পাশাপাশি স্টেশন মাস্টার পদেও নিয়োগ করা হবে
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ -ডি-তে প্রচুর নিয়োগ হবে
এছাড়া রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমেও বেশ কিছু নিয়োগ হবে বলে জানানো হয়েছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+