কর্নাটকে রেল পরিষেবার উন্নতি হোক, রেলমন্ত্রী দাদার কাছে একটাই আবদার স্টেশন মাস্টার ভাইয়ের

সদানন্দ গৌড়া
উদুপি (কর্নাটক), ২৮ মে: দাদা দেশের রেলমন্ত্রী। ছোটো ভাই স্টেশন মাস্টার!

ডি ভি সদানন্দ গৌড়া। কর্নাটকে বিজেপি-র 'মুখ' বলতে যে কয়েকজনকে বোঝায়, তাঁদের একজন। এক সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এখন ব্যাঙ্গালোর উত্তর লোকসভা আসন থেকে জিতে সাংসদ হয়েছেন। শুধু তাই নয়, তাঁকে রেল মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দায়িত্ব পাওয়ার পর বেড়েছে ব্যস্ততা। দেশের রেলমন্ত্রী বলে কথা। তার ওপর আবার আগামী জুলাই মাসে রেল বাজেট। সব মিলিয়ে দারুণ কর্মব্যস্ত।

নন্দীকুর। ম্যাঙ্গালোরের কাছে ছোটো একটা রেলস্টেশন। এখানে স্টেশন মাস্টার পদে রয়েছেন ডি ভি সুরেশ গৌড়া। তিনি সদানন্দ গৌড়ার ছোটো ভাই। অথচ একটুও অহঙ্কার নেই। আর পাঁচটা দিনের মতো স্বাভাবিক। কেউ জিজ্ঞেস না করলে ঘুণাক্ষরেও কাউকে বুঝতে দেন না যে, তিনি রেলমন্ত্রীর ভাই।

সুরেশ গৌড়া বললেন, "আমি আমার দাদার কাছ থেকে কিছু আশা করি না। আমি কিছু চাইলে দাদা যে সেটা পছন্দ করবে না, জানি। ও যখন বিধায়ক ছিল, মুখ্যমন্ত্রী ছিল তখনও কিছু চাইনি। এখন মন্ত্রী হয়েছে জানি, তবুও কিছু চাইব না। শুধু বলব, কর্নাটকে রেল যোগাযোগ যেন আরও উন্নত হয়, বিশেষ করে দক্ষিণ কন্নড় এলাকায়। এটা সাধারণ মানুষের স্বার্থে দাবি করছি।"

দাদার সঙ্গে আপনার সম্পর্ক কি আগের মতোই আছে? জবাব, "নিশ্চয়। কেন থাকবে না! মন্ত্রী হলেও ওর হাবভাব আগের মতোই আছে। একদম সাদামাটা। এই তো, ভোটে জেতার পর বলেছিল, মন্ত্রী হচ্ছে। কিন্তু কোন মন্ত্রক পাবে, সেটা জানত না। রেল মন্ত্রক পাওয়ায় অভিভূত।"

তিনি আরও জানান, ১৯৮৫ সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় পাশ করে রেলে চাকরি পান। প্রথমে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পদে ছিলেন হুবলিতে। ২০০৮ সালে কোঙ্কন রেলে ডেপুটেশনে যান। সেখানে কিছুদিন কাজ করার পর নন্দীকুরের স্টেশন মাস্টার পদে যোগ দেন। ২৬ মে যখন জানা গেল দাদা সদানন্দ গৌড়া রেলমন্ত্রী হচ্ছেন, তখন সহকর্মীরা এসে অভিনন্দন জানিয়েছিলেন সুরেশ গৌড়াকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+