Vande Bharat Express: টিকিটের দাম কমছে বন্দে ভারত ট্রেনের? রেলমন্ত্রী অশ্বিনী যা বললেন...উপকৃত হবেন যাত্রীরা
Vande Bharat Express train Fare: হাওড়া সহ দেশের একাধিক রুটে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস! বর্তমানে শতাধিকেরও বেশি এই ট্রেন চলছে। সময় যত গড়াচ্ছে ততই সেমি বুলেটে বাড়ছে যাত্রী সংখ্যা। তবে অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের ভাড়া অনেকটাই বেশি। অনেকেই ইচ্ছা থাকলে এতে উঠতে পারেন না। এই অবস্থায় অনেক ক্ষেত্রেই বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কমানোর দাবি উঠছে।
আর এই প্রেক্ষাপটে (Vande Bharat Express train Fare) এই ইস্যুতে মুখ খুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, ট্রেনের যে সমস্ত সুবিধা দেওয়া হয় সেই কথা মাথাউ রেখেই ট্রেনের ভাড়া ঠিক করা হয়। দেশে বিভিন্ন ধরনের যাত্রীদের জন্য বিভিন্ন ধরনের ট্রেন সার্ভিস দেওয়া হয়। কিন্তু সেমি বুলেটের ভাড়া কী তাহলে কমছে?

সম্প্রতি লোকসভায় বন্দে ভারতের অতিরিক্ত ভাড়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রেলমন্ত্রীকে। সেই জবাব দিতে গিয়েই অশ্বিনী বৈষ্ণব এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য দেন।
Vande Bharat Express train Fare: বন্দে ভারতের ভাড়া নিয়ে কী বললেন?
কিছু কিছু ক্ষেত্রে বন্দে ভারতের (Vande Bharat Express train Fare) ভাড়া বিমানের টিকিটের দামের কাছাকাছ পৌঁছে যাচ্ছে! ফলে সবার পক্ষে এই ট্রেনে চড়া সম্ভব হচ্ছে না। আর সেই কথাই সম্প্রতি লোকসভায় তোলেন অসমের ধুবরির কংগ্রেস সাংসদ রাকিবুল হুসেন। তিনি জানতে চান বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কমানোর কথা সরকার ভাবছে কিনা। সবাই যাতে প্রিমিয়াম এই ট্রেনে চড়তে পারে সে কথা ভেবে ভাড়া কমানোর দাবিও জানান।
এহেন প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, রেলের ভাড়া পরিষেবার খরচ, আর্থ-সামাজিক অবস্থা সহ একাধিক বিষয়কে মাথায় রেখেই চূড়ান্ত করা হয়। শুধু তাই নয়, বিভিন্ন ট্রেন, শ্রেনিতে দেওয়া যাত্রী সুবিধার কথা মাথায় রেখেও ট্রেনের ভাড়া চূড়ান্ত করা হয়। বিভিন্ন ট্রেন রয়েছে। যেগুলির যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই চালানো হয়। ফলে বন্দে ভারত ট্রেনের ভাড়া যে কমানো সম্ভব নয় সেই বার্তা এদিন লোকসভায় কার্যত এভাবেই জানিয়ে দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Vande Bharat Express train Fare: অমৃত ভারত সেবা শুরু করেছে রেল
রেলমন্ত্রী এই প্রসঙ্গে এদিন আরও বলেন, ন্দে ভারত ট্রেন সহ যাত্রী ভাড়ার মূল্যায়ন একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া। সম্প্রতি ভারতীয় রেল অমৃত ভারত পরিষেবা শুরু করেছে। তবে এইগুলি নন এসি ট্রেন। তবে বন্দে ভারতের মতোই এতে আধুনিক প্রযুক্তি দেওয়া আছে বলে জানান অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, বর্তমানে ১২ স্লিপার কোচ এবং ৮ জেনারেল কোচ। এও ট্রেন সাধারণ মানুষের কথা ভেবেই চালানো হচ্ছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।












Click it and Unblock the Notifications