Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রেল বাজেট ২০১৬ : রাজনৈতিক নেতানেত্রীদের প্রতিক্রিয়া

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি : মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ রেল বাজেট আজ পেশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। রেলের ভাড়া বৃদ্ধি হয়নি, নতুন চমকপ্রদ কোনও ঘোষণা নেই রেলবাজেটে। রেলের আয়বৃদ্ধির জন্য ভাড়া বা মাশুল না বাড়িয়ে বিকল্প পদ্ধতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রভু। যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যেই জোর দেওয়া হয়েছে এবারের বাজেট।[ #RailBudget2016 : যাত্রী স্বাচ্ছ্বন্দ্য ও সুরক্ষায় জোর, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর শেষ করার অঙ্গীকার]

যদিও বিরোধীদের একাংশ এই রেল বাজেটকে বাজেট বলে গণ্য করতেই অস্বীকার করছেন। বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়েছে প্রভুর পেশ করা রেল বাজেশ। বিশেষজ্ঞমহলের একাংশও এই বাজেটকে দিশাহীন বাজেট বলেই মনে করছেন। [ভারতীয় রেলওয়ের সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন কি?]

তবে, রেল বাজেট ২০১৬ নিয়ে রাজনৈতিক নেতারা কে কি বলছেন আসুন একঝলকে দেখে নেওয়া যাক।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

আমরা গত কয়েক বছরে সাফল্যের সঙ্গে কাজ করেছি। এইবারের রেল বাজেট সেই সাফল্যকেই আরও উন্নীত করবে। সাফসাফাই, যাত্রী সুবিধা, কৌশলগত আপগ্রেডেশন আগের দুই রেল বাজেটের মূলমন্ত্র ছিল। এই বাজেট অর্থব্যবস্থায় দুরগামী সাকাকত্যক কাজ করবে।

আমি আগের সরকারের বাজেটের সমালোচনা করতে চাই না। তবে এই বাজেট বিনিয়োগ আড়াই কদম এগিয়ে। আমরা আমাদের যাত্রীদের কাছে জবাব দিতে বাধ্য। এটাই আমাদের লক্ষ্য ছিল। এটাই এই রেল বাজেটের লক্ষ্য ছিল। বিকাশের দিশায় এই বাজেট উত্তম পদক্ষেপ।

রাজনাথ সিং, বিজেপি

রাজনাথ সিং, বিজেপি

এবছরের রেল বাজেট দূরদর্শী বাজেট। যা পরিকাঠামোকে আরও উন্নত করবে।

অমিত শাহ , বিজেপি

অমিত শাহ , বিজেপি

একটানা দ্বিতীয় রেল বাজেট যেখানে ভাড়া বাড়ানো হয়নি। যুব যাত্রীদের জন্য ওয়াইফাই-এর চেয়ে ভাল পদক্ষেপ আর হয় না। সমস্ত বর্গের আশা পূর্ণ করবে এই রেল বাজেট।

দীনেশ ত্রিবেদী, তৃণমূল

দীনেশ ত্রিবেদী, তৃণমূল

বাজেটটা কোথায়? বাজেট হল "লক্ষ্যের বিবৃতি"। তবে রেল বাজেট ২০১৬ হল মায়াজালের বিবৃতি। ফাইনাল প্রিন্ট আউট হাতে আসার পর বুঝলাম ব্যর্থতাটা আসলে কোথায়।

সদানন্দ গৌড়া, প্রাক্তন রেলমন্ত্রী

সদানন্দ গৌড়া, প্রাক্তন রেলমন্ত্রী

ভবিষ্যতের জন্য এই রেল বাজেট সুফল নিয়ে আসবে।

শশী থারুর, কংগ্রেস

শশী থারুর, কংগ্রেস

আমরা সবাই এখনও বেশ রহস্যএ মধ্যে আছি, আদৌ কি রেল বাজেট পেশ করা হয়েছে নাকি না?

লালু প্রসাদ যাদব, রাষ্ট্রীয় জনতা দল (প্রাক্তন রেলমন্ত্রী)

লালু প্রসাদ যাদব, রাষ্ট্রীয় জনতা দল (প্রাক্তন রেলমন্ত্রী)

এই বাজেট এতই হাল্কা যে এতে কিছুই নেই। বিজেপির তত্ত্বাবধনে রেলমন্ত্রী পুরোপুরি লাইনচ্যূত। রেলওয়েই ভারতের লাইফলাইন ছিল, কিন্তু বিজেপির আসাতে তা লাইন থেকে নেমে গিয়েছে। এই দেশের বুলেট ট্রেন চাই না।

অধীর চৌধুরি, কংগ্রেস (প্রাাক্তন রেলমন্ত্রী)

অধীর চৌধুরি, কংগ্রেস (প্রাাক্তন রেলমন্ত্রী)

খড়গপুরের নাম দুবার খালি উচ্চারণ করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কিছুই করা হয়নি।

মহম্মদ সেলিম, সিপিআইএম

মহম্মদ সেলিম, সিপিআইএম

সুরেশ প্রভুর এবছরের বাজেট শুধুমাত্র পুঁজিবাদীদের জন্য।

নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী

নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী

মানুষের প্রত্যাশাপূরণে ব্যর্থ রেল বাজেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+