Lok Sabha Election 2024: রাহুল-স্মৃতি থেকে অর্জুন-কল্যাণ, পঞ্চম দফায় হেভিওয়েট কেন্দ্র কী কী এক নজরে
আগামীকাল দেশের পঞ্চম দফার ভোটগ্রহণ। একাধিক হেভিওয়েট প্রার্থীরক ভাগ্য গণনা হবে আগামীকাল। ৮ রাজ্যের একাধিক কেন্দ্রে ভোট গ্রহণ। সর্বাধিক কেন্দ্র রয়েছে উত্তর প্রদেশের। সেই সঙ্গে রয়েছে হেভিওয়েট প্রার্থীরাও। রাহুল গান্ধী থেকে শুরু করে স্মৃতি ইরানি, ওমর আবদুল্লা, রাজনাথ সিং একাধিক হেভিওয়েট প্রার্থী আগামীকাল ভাগ্য নির্ধারণ
পঞ্চম দফায় পশ্চিমবঙ্গেও একাধিক হেভিওয়েট রয়েছেন। পঞ্চমদফায় পশ্চিমবঙ্গের ৭টি, বিহারের ৫টি, উত্তর প্রদেশের ১৪টি, ওড়িশার ৫িট, ঝাড়খণ্ডের ৩টি, মহারাষ্ট্রের ১৩টি এবং লাদাখ ও জম্মু ও কাশ্মীরের একটি করে লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি হেভিওয়েট কেন্দ্র রয়েছে উত্তর প্রদেশে। অমেঠি, রায়বরেলি, লখনউ, ফৈজাবাদ। অন্যদিকে বিহারের সরন,হাজিপুর। মহারাষ্ট্রের উত্তর মুম্বাই। লাদাখ। জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় হবে ভোটগ্রহণ। এই কেন্দ্রগুলিতে একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। উত্তরপ্রদেশে অমেঠি এবং রায়বরেলিতে আগামীকাল নজর থাকবে সকলের। এই দুই কেন্দ্রের একটিতে প্রার্থী কংগ্রেসের রাহুল গান্ধী। অন্যটিতে প্রার্থী বিজেপির স্মৃতি ইরানি।
আবার লখনউয়ে প্রার্থী বিজেপির রাজনাথ সিং। জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় ন্যাশনাল কনফারেন্স প্রার্থী ওমর আবদুল্লা। উত্তর মুম্বই প্রার্থী পীয়ুষ গোয়েল। বিহারের হাজিপুরে রয়েছেন চিরাগ পাসোয়ান। অন্যদিকে বিহারের সারনে রয়েছেন লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিনী আচারিয়া।
পশ্চিমবঙ্গের সাতটি কেন্দ্রে একাধিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ আগামীকাল। বনগাঁ, শ্রীরামপুর, হাওড়া, হুগলি, ব্যারাকপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া কেন্দ্রে ভোট রয়েছে। তার মধ্যে সিংহভাগেই রয়েছে হেভিওয়েট প্রার্থী। শ্রীরমাপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরে অর্জুন সিং, পার্থ ভৌমিক। হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়। কাজেই আগামীকাল পঞ্চম দফার ভোটে পশ্চিমবঙ্গে নজরে থাকবেন একাধিক হেভিওয়েট প্রার্থী।
পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে ভোট দেবেন মোট ১,২৫,২৩,৭০২ জন ভোটার। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচন হবে। পঞ্চম দফায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পঞ্চম দফার ভোটে বিশেষ নজর থাকছে নির্বাচন কমিশনের। গত চার দফার নির্বাচনে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে এবার তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications