জয়ললিতার শেষকৃত্যে রাহুল গান্ধীর হাসি মুখ ভাইরাল সোস্যাল মিডিয়ায়
কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের সঙ্গে চেন্নাইয়ে জে জয়ললিতার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন রাহুল। এই অনুষ্ঠানে রাহুল ও গুলাম নবির মুখে হাসির ছবি ও ভিডিও প্রকাশ পায় সোস্যাল মিডিয়ায় আর তা ঘিরেই বিতর্ক।
চেন্নাই, ৭ ডিসেম্বর : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরে সোস্যাল মিডিয়ায় আম্মা ভক্তদের রোষের মুখে পড়লেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী।
কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের সঙ্গে চেন্নাইয়ে জে জয়ললিতার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন রাহুল। এই অনুষ্ঠানে রাহুল ও গুলাম নবির মুখে হাসির ছবি ও ভিডিও প্রকাশ পায় সোস্যাল মিডিয়ায় আর তা ঘিরেই বিতর্কে কংগ্রেসের এই দুই নেতা।

খুব অল্প সময়ের মধ্যে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এই ছবি ভাইরাল হয়ে যায়। আম্মার প্রয়াণে যেখানে গোটা তামিলনাড়ু শোকস্তব্ধ সেখানে রাজনীতি করছেন বলে আম্মা সমর্থকদের একাংশ রাহুল গান্ধীর কড়া সমালোচনা করে সোস্যাল মিডিয়ায়।
রাহুল গান্ধীর প্রতিক্রিয়া এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়ার তুলনা করেও একাধিক ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শোকার্ত মুখে আম্মাকে শ্রদ্ধা জানাচ্ছে, আম্মা ঘনিষ্ঠ তথা তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী পন্নিরসেলভমকে শান্ত্বনা দিচ্ছেন।
আম্মার মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর রাহুল বলেন, "কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, দলের প্রতিটি কর্মী ও দলের পক্ষ থেকে তামিলনাড়ুর নেত্রী এবং অসাধারণ নারীকে সম্মান জানাচ্ছি।" যদিও এরপর রাহুলের খোসমেজাজ অনেকের চোখেই কাঁটা হয়ে বিঁধেছে।
শুধু হাসিই নয়, অভিযোগ, জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানাতে মেরিনা বিচে পৌছনোর পর উপস্থিত মানুষের উদ্দেশ্য হাত নাড়াতেও দেখা যায় রাহুলতকে।
Rahul Gandhi at Jayalalithaa's Cremation. Smiling with Gulam Nabi Azad. Yeh banda to Congress ki lutiya dubane pe aamada hai. #Ripamma pic.twitter.com/6AknXTINQ4
— Rohit Kumar (@AsliRohitKumar) December 6, 2016
-
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান











Click it and Unblock the Notifications