প্রতি মাসে মিলবে তিন হাজার, ১০ লাখ কর্মসংস্থান! একের পর এক বড় ঘোষণা রাহুলের

Karnataka Election 2023, Yuva Nidhi Scheme: সামনেই কর্নাটক বিধানসভা। আর সেই নির্বাচনে একেবারে কোমর বেঁধে নামছে কংগ্রেস। কোনও জায়গাতেই ফাঁক রাখতে চাইছেন না শীর্ষ নেতৃত্ব। এই অবস্থায় আজ সোমবার কর্নাটকে পৌঁছন রাহুল গান্ধী। আর সে রাজ্যে পা রেখে বড় একটি র‍্যালি করেন তিনি। বিজেপি শাসিত সে রাজ্যে এটাই প্রথম র‍্যালি। আর সেই মিছিলে ব্যাপক ভিড় দেখা যায়। যা রীতিমত অক্সিজেন দিচ্ছে সে রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে। এই অবস্থায় একের পর এক বড় ঘোষণা রাহুলের।

বেকারদের প্রতি মাসে তিন হাজার টাকা

বেকারদের প্রতি মাসে তিন হাজার টাকা

ভোটের আগেই একের পর এক ঘোষণা রাহুল গান্ধীর। তিনি বলেন, সে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসলে স্নাতক বেকারদের দু'বছর পর্যন্ত প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুলের দাবি, দিল্লির সরকার বেকার সমস্যা মেটাতে কিছুই করছে না। আর তাই কংগ্রেস বেকার স্নাতকদের দুই বছরের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা এবং ডিপ্লোমা রয়েছে এমন বেকার যুবক-যুবতীদের দুই বছরের জন্য প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেন।

১০ লাখ কর্মসংস্থানের সুযোগ

১০ লাখ কর্মসংস্থানের সুযোগ

এমনকি কংগ্রেস সরকার তৈরি হলে ১০ লাখ যুবককে কর্মসংস্থানের জায়গা করে দেবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী। আগামী পাঁচ বছরে এই কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই দেড় লাখ সরকারি খালি পদেও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন রাহুল। এছাড়াও আরও বেশ কিছু সুবিধা দেওয়ার কথাও এদিন বলেন সোনিওয়া পুত্র। বলেন, মহিলাদের প্রত্যেক মাসে দু'হাজার টাকা করে দেওয়া হয়েছে। এমনকি গরীব পরিবারকে দশ কিলো চাল দেওয়ার কথাও বলেন রাহুল। পাশাপাশি বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথাও জানান তিনি।

সরকারকে তীব্র আক্রমণ রাহুলের

পাশাপাশি এদিন কর্নাটকের বিজেপি সরকারকেও তীব্র আক্রমণ শানান রাহুল গান্ধী। বলেন, কর্নাটকের সরকার সবথেকে দুর্নীতির সরকার। যে কোনও কাজ করতে ৪০ শতাংশ কমিশন নেওয়া হয় বলেও এদিন দাবি করেন রাহুল। শুধু তাই নয়, বিজেপি বিধায়করাও কীভাবে দুর্নীতির সঙ্গে জড়িত তা নিয়েও আক্রমণ শানান তিনি। আর তা বলতে গিয়ে সম্প্রতি এক বিজেপি বিধায়কের বাড়ি থেকে আট কোটি টাকা উদ্ধারের ঘটনাকে টেনে আনেন রাহুল গান্ধী। আর তা তুলে ধরে সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। পাশাপাশি কর্নাটকে কংগ্রেস যে ফের একবার ফিরবে সে বিষয়েও কথা বলেন সাংসদ।

ছবি সৌ: রাহুল গান্ধী/ টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+