অভিযোগ অস্বীকার, নির্বাচন কমিশনের নোটিশের জবাব দিলেন রাহুল

শুক্রবার রাহুলকে নিজের বক্তব্য পেশ করার জন্য শুক্রবার পর্যন্ত সময় দিয়েছিল নির্বাচন কমিশন। সময়সীমা শেষ হওয়ার আগে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নিজের বক্তব্য লিখিত ভাবে মুখবন্ধ খামে করে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে জমা দেন রাহুল। সূত্রের খবর অনুযায়ী চিঠিতে বিভেদ সৃষ্টিকর রাজনীতির উল্লেখ করেছেন রাহুল।
২৩ অক্টোবর রাজস্থানের চুরু ও ২৪ অক্টোবর মধ্যপ্রদেশের ইন্দোরে রাহুল গান্ধীর বক্তৃতায় সাধারণ আচরণ বিধি লঙ্ঘিত হওয়ায় তাঁর বিরুদ্ধে একটি নোটিশ জারি করা হয়। নোটিশ অনুযায়ী কেন সাধারণ আচরণ বিধি লঙ্ঘনের পরও তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না সে বিষয়ে ৪ নভেম্বরের মধ্যে বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছিল কংগ্রেসের উপাধ্যক্ষকে। কিন্তু নির্দিষ্ট দিনে জবাব দেওয়ার জন্য আরও এক সপ্তাহের সময়ন কমিশনের কাছে চান রাহুল। শুক্রবার জবাব দেওয়ার শেষ দিন ধার্য করে কমিশন।
রাহুল গান্ধীর লিখিত জবাব নিয়ে নির্বাচন কমিশন বৈঠকে আলোচনা করবে। ওই বৈঠকের সভাপতিত্ব করবেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকে বিচার বিবেচনার পরই রাহুলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কি না বা কী ধরণের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।












Click it and Unblock the Notifications