দ্বিতীয় দিনে ইডির দফতরে হাজিরা রাহুল গান্ধীর, বিক্ষোভের জেরে গ্রেফতার সুরজেওয়ালা

দ্বিতীয় দিনে ইডির দফতরে হাজিরা রাহুল গান্ধীর, বিক্ষোভের জেরে গ্রেফতার সুরজেওয়ালা

দ্বিতীয়দিন ইডির দফতরে হাজিরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল তাঁকে ১০ ঘণ্টা জেরা করেছেন ইডির আধিকারীকরা। কংগ্রেস নেতাকে জেরার প্রতিবাদে আজও রাজধানী দিল্লিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কংগ্রেস নেতারা। বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা।

ইডির দফতরে হাজিরা রাহুলের

ইডির দফতরে হাজিরা রাহুলের

দ্বিতীয় দিন ফের ইডির দফতরে হাজিরা দিলেন রাহুল গান্ধী। সঙ্গে রয়েছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল ন্যাশনালা হেরাল্ড মামলায় ১০ ঘণ্টা জেরা করেছে ইডি। সোনিয়া গান্ধীকেও জেরা করার জন্য তলব করা হয়েছিল। কিন্তু তিনি করোনা আক্রান্ত হওয়ায় হাজিরা দেননি। রাহুল গান্ধী ইডি নির্ধারিত দিনেই হাজিরা দেন। সোমবার এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল দিল্লি। ইডির দফতরের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেসের শীর্ষ নেতারা। পি চিদাম্বরম থেকে শুরু করে অধীর চৌধুরী সকলেই বিক্ষোভ দেখিয়েছিলেন।

গ্রেফতার রণদীপ সুরেওয়ালা

গ্রেফতার রণদীপ সুরেওয়ালা

দ্বিতীয় দিনে রাহুলের ইডি হাজিরাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী দিল্লি। কংগ্রেেসর মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা থেকে শুরু করে একাধিক কংগ্রেস েনতা আজও এর প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করেন। সূত্রের খবর রণদীপ সুরজওয়ালাক গ্রফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূেপশ বাঘেলকেও। রীতিমত টানা চ্যাঁচড়া করে নেতাদের পুলিশের গাড়িতে তোলা হয়। ভূপেশ বাঘেল রাহুল গান্ধীর ইডির জেরাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে বিজেপিকে নিশানা করেছেন।

বিজেপিকে নিশানা অশোক গেহলটের

বিজেপিকে নিশানা অশোক গেহলটের

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোর গেহলটও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি দাবি করেছেন, এরকম ঘটনা আর কখনও ঘটেনি। দিল্লি পুলিশের উপর মোদী সরকার যেভাবে চাপ ৈতরি করছে তা আগে কখনও ঘটেনি। বিরোধীদের চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। কংগ্রেসের দফতরের কিছুতেই ঢুকতে দেওয়া হবে না পুলিশকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইডির দফতরে ১৪৪ ধারা জারি

ইডির দফতরে ১৪৪ ধারা জারি

রাহুল গান্ধীকে ইডির জেরাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি। গতকাল থেকে কংগ্রেসের শীর্ষ নেতারা বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অধীর চৌধুরী থেকে শুরু করে পি চিদাম্বরমরা। তাঁদের গভীর রাত পর্যন্ত আটক করে রাখা হয়। সূত্রের খবর পুলিশের টানা হ্যাঁচড়ায় চিদাম্বরমের পাঁজরের হাড়ে চিড় ধরেছে বলে জানা গিয়েছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় ইডির দফতরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+