Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে গুজরাতের নির্বাচন, চাঁচাছোলা আক্রমণ রাহুল গান্ধীর

গুজরাত নির্বাচন প্রধানমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এমন বলেই বিজেপি ও নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

নরেন্দ্র মোদীর দল বিজেপি গুজরাতে জিতেছে। কংগ্রেস জেতার অবস্থা তৈরি করেছিল। শেষপর্যন্ত জিততে পারেনি। তবে এই নির্বাচন প্রধানমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এমন বলেই বিজেপি ও নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

মোদীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে গুজরাতের নির্বাচন, চাঁচাছোলা আক্রমণ রাহুল গান্ধীর

নরেন্দ্র মোদীর গুজরাত মডেলে রাজ্যবাসীর আস্থা নেই। প্রচার ভালো, মার্কেটিং ভালো, তবে ভিতর থেকে ফাঁপা মোদীর মডেল। আর কংগ্রেসের যে প্রচার চলেছে, তার কোনও জবাব বিজেপি দিতে পারেনি।

নির্বাচনের আগে নিজেকে নিয়ে বলছিলেন, কংগ্রেসকে আক্রমণ করছিলেন। তবে গুজরাত নির্বাচনে রাজ্যবাসী বিজেপি ও মোদীজিকে বার্তা পৌঁছে দিয়েছে। আমরা হেরেছি। তবে মানুষের বার্তা পৌঁছে গিয়েছে বিজেপির কাছে।

জিতে এখন নরেন্দ্র মোদী বলছেন, মানুষ জিএসটিতে সিলমোহর দিয়েছে। নোটবন্দিকে মেনে নিয়েছে। অথচ প্রচারের সময় এই নিয়ে কোনও কথা হয়নি। মোদীর কথায় বিশ্বাসযোগ্যতা খুঁজে পাচ্ছে না মানুষ। তিনি বলছেন এক কথা। আর দলের লোক তা শুনছে না। দেশ ওনাকে শুনছে না। আগামিদিনেও এটা অন্য নির্বাচনে আপনারা দেখতে পাবেন।

শুধু গুজরাত নির্বাচন নিয়েই নয়, দুর্নীতি নিয়েও কেন্দ্র ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল। দুর্নীতি নিয়ে এত বড় বড় ভাষণ দেওয়া মোদীজি কেন রাফায়েল চুক্তি ও অমিত শাহর পুত্র জয় শাহর দুর্নীতি নিয়ে মুখ খুলছেন না? প্রশ্ন করেছেন রাহুল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+