Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ওয়ানাড থেকে এবার 'অনিশ্চিত' রাহুল গান্ধী! CPI-এর প্রার্থী ঘোষণার পরে জল্পনায় উঠে আসছে যেসব আসনগুলির নাম

২০১৯-এর লোকসভা নির্বাচনে আমেথি থেকে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু কেরলের ওয়ানাড তাঁর মুখ রক্ষা করে। সূত্রের খবর এবার তিনি ওয়ানাড থেকে নাও দাঁড়াতে পারেন। আসন্ন লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী আগেরবারে মতোই দুটি নির্বাচনী এলাকা বেছে নিতে পারেন।

সূত্রের খবর, রাহুল গান্ধী ২০২৪-এর লোকসভা নির্বাচনে কর্নাটক কিংবা তেলেঙ্গানার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। অপর আসন তিনি বেছে নিতে পারেন উত্তর প্রদেশ থেকে।

Rahul Gandhi

এদিকে এদিন ওয়ানাড থেকে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিআই। দলের সাধারণ সম্পাদক ডি রাডা জানিয়েছেন, অ্যানি রাজা লোকসভা নির্বাচনে ওয়ানাড থেকে প্রার্থী হবেন। প্রসঙ্গত বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়া ব্লক তৈরি হলেও, যেসব রাজ্যে শরিক দল একে অপরের বিরুদ্ধে লড়াই করবে তার মধ্যে কেরলও রয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ওয়ানাড আসনে সিপিআই প্রার্থী পিপি সুনিরকে চার লক্ষের বেশি ভোটে পরাজিত করেন।

এখনও ঘোষণা না হলেও, রাহুল গান্ধী ওয়ানাড থেকে না লড়াই করার সম্ভাব্য কারণগুলির মধ্যে রয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের চাপ। তারা কংগ্রেসের কাছে দাবি করেছে এবার কেরলে দুটির পরিবর্তে তিনটি আসন দিতে হবে। তার মধ্যে একটি রয়েছে ওয়ানাড। কেননা ওয়ানাডে মুসলিম ভোটের বেশি।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা এমাসের শুরুতে বলেছিলেন, দলের জাতীয় কার্যনির্বাহী সভায় কংগ্রেসকে ওয়ানাড ছেড়ে যেতে বলার বিষয়ে কোনও আলোচনা হয়নি। তিনি আরও বলেছিলেন, এলডিএফের আসন ভাগাভাগির চুক্তি হিসেবে সিপিআই-এর ভাগে ওয়ানাড-সহ চারটি আসন পড়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+