বুদ্ধের বাণীতে মোদীকে খোঁচা রাহুলের, সূর্য-চন্দ্রের মতোই সত্য প্রকাশ হয়ে যায়

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী একদিন আগেই তোপ দেগেছিলেন মোদীকে নিশানা করে। বলেছিলেন কেউ তো একটা মিথ্যা কথা বলছে। এবার গুরুপূর্ণিমার পুণ্যলগ্নে তিনি ফের খোঁচা দিলেন সেই মোদীকে নিশানা করে।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী একদিন আগেই তোপ দেগেছিলেন মোদীকে নিশানা করে। বলেছিলেন কেউ তো একটা মিথ্যা কথা বলছে। গুরুপূর্ণিমার পুণ্যলগ্নে তিনি ফের খোঁচা দিলেন সেই মোদীকে নিশানা করে। এবার আর তিনি মোদীর নাম করেননি। তিনি শুধু গৌতমবুদ্ধের বাণী তুলে বিশেষ বার্তা দিয়েছেন।

বুদ্ধের বাণীতে মোদীকে খোঁচা রাহুলের, সত্য প্রকাশই হয়ে যায়

রাহুল গান্ধী গুরুপূর্ণিমা উপলক্ষে একটি টুইট করেন। রবিবার সকালেই তিনি টুইট করে জানান, তিনটি জিনিস যা দীর্ঘ সময়ের জন্য গোপন করা যায় না। তা হল- সূর্য, চন্দ্র এবং সত্য। এই বাণী দিয়েই তিনি মোদীকে ফের খোঁচা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার একটি ভিডিও পোস্ট করেছিলেন তাঁর টুইটার হ্যান্ডেলে। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে কয়েকজন লাদাখের বাসিন্দা দাবি করছেন, চিনা অনুপ্রবেশ হয়েছিল লাদাখে। সেখানেই রাহুল দাবি করেন- মোদীজি বলছেন চিনা অনুপ্রবেশ হয়নি, লাদাখবাসী বলছেন অনুপ্রবেশ হয়েছিল। কেউ তো একটা মিথ্যা বলছে।

এরপর রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী গৌতম বুদ্ধের বাণী তুলে ধরে বলেন, তিনটি জিনিস কখনও গোপন করা যায় না। সূর্য, চন্দ্র আর সত্য। সূর্য আর চন্দ্রের মতো সত্যও একদিন ঠিক সামনে চলে আসবে। মিথ্যা দিয়ে কোনওদিন সত্যকে ঢেকে রাখা যায় না। বরং আরও মিথ্যা জড়িয়ে ধরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+