মোদী প্রধানমন্ত্রী না বিজেপি নেতা! দিনকে রাত করা হচ্ছে বলে তোপ রাহুলের

রাহুল গান্ধী বলেন, বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে ভুলে যান, উনি প্রধানমন্ত্রী নাকি বিরোধী দলনেতা। আমাদের প্রধানমন্ত্রী মাঝেমধ্যেই নিজেকে শুধু বিজেপি নেতা ভাবেন।

জবাবি ভাষণের নামে লোকসভা ও রাজ্যসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আক্রমণের পাল্টা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্ব্যর্থহীন ভষায় আক্রমণ করে তিনি বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে ভুলে যান, উনি প্রধানমন্ত্রী নাকি বিরোধী দলনেতা। আমাদের প্রধানমন্ত্রী মাঝেমধ্যেই নিজেকে শুধু বিজেপি নেতা ভাবেন। তাঁর এদিনের জবাবি ভাষণে বড্ড বেশি মনে হয়েছে ভাষণ শুনছি এক বিজেপি নেতার, প্রধানমন্ত্রী নয়।'

মোদী প্রধানমন্ত্রী না বিজেপি নেতা! দিনকে রাত করা হচ্ছে বলে তোপ রাহুলের

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, 'সংসদে সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে, সেইসব প্রশ্নের কোনও জবাব নেই তাঁর কাছে। আসল ইস্যুগুলি থেকে সরে গিয়ে তিনি দিনকে রাত করে চলেছেন তাঁর বক্তৃতার মাধ্যমে। এক ঘণ্টার বেশি ভাষণ দিয়েও তিনি একটা কথা খরচ করলেন না রাফায়েল যুদ্ধ বিমান চুক্তি, কৃষক সমস্যা, বেকারদের কর্মসংস্থান নিয়ে। সারাক্ষণ শুধু রাজনৈতিক ভাষণ দিয়ে গেলেন। সাধারণের সমস্যা নিরসনের কোনও কথা উঠে এল না তাঁর বক্তব্য থেকে।'

রাহুল এদিন প্রধানমন্ত্রীকে বলেন, 'দেশ প্রশ্ন করছে। কিন্তু প্রধানমন্ত্রী কোনও জবাব দিচ্ছেন না।' তাঁর কথায়, 'সংসদে জবাব দিতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করছেন। প্রধানমন্ত্রী, আপনি জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে যত ইচ্ছা বলুন, আপনাকে কেউ কিছু বলতে যাবেন না। কিন্তু সংসদ তো উত্তর দেওয়ার জায়গা। সেখানে আপনি প্রশ্নের পাল্টা প্রশ্ন তুলছেন কেন? উনি কংগ্রেসের বিরুদ্ধে যত খুশি বলতে পারেন, কিন্তু তার জায়গা এই সংসদ নয়। সেটা মনে রাখা উচিত আমাদের প্রধানমন্ত্রীর।'

এদিন নরেন্দ্র মোদীকে একহাত নেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। তিনি বলেন, 'মোদী দুর্দান্ত বক্তা। কিন্তু তাঁর বক্তব্য বড্ড বেশি অর্ধসত্য। তাঁর ভাষণ থাকে ভুল ব্যাখ্যায় ভরা। তিনি অর্ধসত্য ভাষণ দিয়ে ইতিহাসই বদলে দেওয়ার চেষ্টা করছেন। এটাকে ঔদ্ধত্য ছাড়া আর কি বলা যেতে পারে!' উল্লেখ্য এদিন সংসদে মোদী বলেন, নেহরুর জায়গায় বল্লভভাই প্যাটেল প্রথম প্রধানমন্ত্রী হলে পুরো কাশ্মীরটাই ভারতের হত। তা নিয়েই মূলত প্রতিবাদ কংগ্রেসের। এদিন রাহুল-শশীর পাল্টা আক্রমণের পর বিজেপি জানায়, তাঁদের সরকার বলেই রাফায়েল চুক্তি হয়েছে ১ বছরের মধ্যে, আগের সরকার হলে ১০ বছরেও এই চুক্তি স্বাক্ষরিত হত না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+