Congress Nagpur Rally: বিজেপির এক সাংসদ দেখা করলেন...বোমা ফাটালেন রাহুল গান্ধী

Congress Nagpur Rally: বিজেপিতে এখনও দাসত্ব চলে! আর তা বিজেপিরই এক সাংসদ আমাকে বলেছে। আরএসএসের শক্তঘাঁটি নাগপুরে দাঁড়িয়ে এই ভাবেই বিজেপিকে আক্রমণ শানালেন রাহুল গান্ধী। জাতীয় কংগ্রেসের ১৪৯ তম প্রতিষ্ঠা দিবস আজ বৃহস্পতিবার। আর সেই উপলক্ষ্যে গোটা দেশজুড়েই কংগ্রেসের তরফে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তেমনই নাগপুরে 'Hain Taiyyar Hum' মহার‍্যালির আয়োজন করা হয়। আর সেই সভা (Congress Nagpur Rally) থেকেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান রাহুল গান্ধী।

Congress Nagpur Rally

বলেন, একদিন লোকসভায় বিজেপির এক সাংসদ আমার সঙ্গে দেখা করেন। সবার আড়ালেই তিনি দেখা করেন। আর ওই সাক্ষাতে বিজেপিতে থাকার যন্ত্রণার কথা আমাকে জানান। তাঁর দাবি, উপর থেকে বিজেপির সমস্ত নির্দেশ আসে। তা সে ভালো হোক কিংবা মন্দ! মেনে নিতে হয় বলে সেই সাংসদ তাঁকে জানান বলে চাঞ্চল্যকর দাবি করেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, বিজেপিতে দাসত্ব চলে বলেও ওই বিজেপি সাংসদ জানিয়েছেন বলেও দাবি তাঁর।

কিন্তু কংগ্রেস গণতন্ত্র রয়েছে। দলের যে কোনও সিনিয়ার এবং জুনিয়ার নেতা তাঁর কথা বলতে পারে। এমনকি নিচে থেকে উপর পর্যন্ত সবাই কথা বলার ক্ষেত্রে স্বাধীনতা পান বলে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। এমনকি নেতা-কর্মীরা তাঁকেও সমস্ত কথা বলতে পারেন বলে জানান। অন্যদিকে এদিন নাগপুরের সভা (Congress Nagpur Rally) থেকে একাধিক ইস্যুতে কথা বলেন রাহুল। তাঁর মন্তব্য, দেশে গণতন্ত্রের কন্ঠ চেপে ধরা হচ্ছে। আর তা খুব ভেব-চিন্তে করা হচ্ছে। এই বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার কথাও এদিন সভা থেকে বলেন রাহুল গান্ধী।

অন্যদিকে, জাতীয় কংগ্রেসের ১৪৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে বহরমপুর টাউন ও বহরমপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন করা হল। বর্ণাঢ্য এই পদযাত্রা তে অংশগ্রহণ করেন জেলা কংগ্রেসের মুখপাত্র সহ বহরমপুর টাউন কংগ্রেসের সভাপতি এবং প্রাক্তন বিধায়ক চক্রবর্তীর সহ কয়েকশো দলীয় কর্মী ও সমর্থকরা ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে কংগ্রেসের এই প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বহরমপুর শহরে বৃহস্পতিবার দুপুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+