Telangana Assembly Election 2023: AIMIM-কে সাহায্য করে বিজেপিই! 'ফাঁস' করলেন রাহুল গান্ধী
Telangana Assembly Election 2023: হাতে আর কয়েকটা মাস! মার্চ-এপ্রিলেই হতে পারে লোকসভা নির্বাচন। এমনটাই গুঞ্জন। তবে সামনেই মধ্যপ্রদেশ, রাজস্থান সহ দেশের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেটাই এখন পাখির চোখ বিজেপি, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের। আর সে লক্ষ্যেই আজ তেলেঙ্গানায় (Telangana Assembly Election 2023) প্রচারে যান রাহুল গান্ধী (Rahul Gandhi)।
আর সেখানে দাঁড়িয়ে একযোগে বিজেপি এবং ক্ষমতায় থাকা Bharat Rashtra Samithi-কে তীব্র আক্রমণ শানালেন। একই সঙ্গে AIMIM-এর সঙ্গে বিজেপি যোগ নিয়েও বিস্ফোরক দাবি কংগ্রেস (Congress) সাংসদের। রাহুল গান্ধী বলেন, আমি নরেন্দ্র মোদী নয়। কোনও কথা দিলে তা সম্পূর্ণ করেই শেষ করি।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কংগ্রেস নেতার দাবি, প্রধানমন্ত্রী বলেছিলেন ১৫ লাখ টাকা করে দেবেন। কিন্তু অ্যাকাউন্টে এক টাকাও আসেনি। কিন্তু আদানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা চলে গিয়েছে বলে তোপ। সম্প্রতি তেলেঙ্গানার (Telangana Assembly Election 2023) মাটিতে দাঁড়িয়ে ওবিসি কোনও নেতাকে মুখ্যমন্ত্রী পদে বসানোর দাবি করেছেন অমিত শাহ। এদিন সে বিষয়টিকে তুলে ধরেও বিজেপিকে তীব্র আক্রমণ শানান রাহুল গান্ধী।
বলেন, বিজেপি নেতারা এখানে এসে বলছেন ওবিসি কাউকে মুখ্যমন্ত্রী করবেন। কিন্তু ২ শতাংশের বেশি ভোট এখানে পাবে না বিজেপি। তাহলে কীভাবে তাঁরা মুখ্যমন্ত্রী পদে কাউকে বসাবেন? কটাক্ষ সোনিয়া পুত্রের। তেলেঙ্গানার মাটি থেকেই বিজেপির টায়ার পাঞ্চার করার হুঁশিয়ারি।
রাহুলের দাবি, গোটা দেশেই বিজেপির চাকা ফুটো হয়ে যাবে। প্রথমে তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে জিতব, এরপর আগকামী ২০২৪ এ গোটা দেশেই জিতব (Telangana Assembly Election 2023 )বলে দাবি রাহুল গান্ধীর। অন্যদিকে AIMIM-কে আক্রমণ করেন তিনি বলেন, AIMIM-এর প্রার্থীদের জেতাতে বিজেপি টাকা ছড়াচ্ছে। বিজেপির হয়ে তারা কাজ করছে বলেও দাবি রাহুল গান্ধীর। আর এহেন দাবি ঘিরেই একেবারে সরগরম তেলেঙ্গানার রাজ্য-রাজনীতি।












Click it and Unblock the Notifications