'দুর্ভাগ্যজনক ভাবে গণতন্ত্রের খুন হচ্ছে', ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সরব রাহুল গান্ধী

'দুর্ভাগ্যজনক ভাবে গণতন্ত্রের খুন হচ্ছে', ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সরব রাহুল গান্ধী

১২ সাসংদকে সাসপেনশন করার প্রতিবাদে আজ ফের উত্তাল হয়ে উঠেছে সংসদ চত্ত্বর। এবার ময়দানে নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কারণ সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় অধিকাংশই রয়েছে কংগ্রেসের। তাই প্রথম দিল থেকেই সংসদে এই নিয়ে সরব বেশি কংগ্রেস। লোকসভা থেকে রাজ্যসভা সংসদের দুই কক্ষেই চলছে তীব্র প্রতিবাদ। মঙ্গলবার প্রতিবাদের নেতৃত্ব েদন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি মোদী সরকারকে তীব্র নিশানা করে বলেছেন দুর্ভাগ্যজনক ভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।

১২ সাসংদকে সাসপেন্ড

১২ সাসংদকে সাসপেন্ড

২৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। প্রথম দিন থেকেই উত্তাল সংসদের দুই কক্ষ। পর পর দুই কক্ষে কৃষি আইন বাতিলের প্রস্তাব পাস করিয়েছে মোদী সরকার। তারপরেই বিরোধীরা দফায় দফায় মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছিল বিরোধীরা। দফায় দফায় সংসদের দুই কক্ষেই বিক্ষোভ দেখান তাঁরা। এমনকী সংসদ চত্ত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এই নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে গিয়েছে। দফায় দফায় তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন।

মোদী সরকারকে নিশানা রাহুলের

মোদী সরকারকে নিশানা রাহুলের

মঙ্গলবার ১২ সাংসদের সাসপেনশনের প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়েছিলেন বিরোধীরা। সংসদের দুই কক্ষেই এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল। তারপরেই শেষের দিকে এই নিয়ে বিরোধীদের বিক্ষোভের নেতৃত্বে এগিয়ে আসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এখানে। যেভাবে ১২ সাংসদের সাসপেশন প্রত্যাহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এর থেকেই বোঝা যাচ্ছে দেশের মানুষের কণ্ঠ কীভাবে রোধ করছে মোদী সরকার। তাঁদের সব রকম ভাবে চুপ করিয়ে রাখার চেষ্টা করছে মোদী সরকার। অথচ তাঁরা কোনও দোষই করেননি বলে দািব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে আমাদের গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন রাহুল গান্ধী।

মোদীকে নিশানা রাহুলে

মোদীকে নিশানা রাহুলে

১২ সাংসদের সাসপেনশনের সিদ্ধান্তের বিরোধিতা করে সরিসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, বিলের পর বিল পাস করানো হচ্ছে সংসদে। অথচ বিরোধীদের কথা বলতেই দেওয়া হচ্ছে না। একে গণতন্ত্র বলে না। প্রধানমন্ত্রী সংসদে আসছেন না। বিরোধীদের দেশের কোনও ইস্যুতে কথা বলতে দেওয়া হচ্ছে ন। এটা দুর্ভাগ্যজনক ভাবে গণতন্ত্রের হত্যা ছাড়া আর কিছু নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

লখিমপুর খেরি নিয়ে নিশানা রাহুলের

লখিমপুর খেরি নিয়ে নিশানা রাহুলের

লখিমপুর খেরিতে কৃষকদের হত্যার ঘটনা নিয়েও এদিন সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন মন্ত্রী পুত্রের গাড়িতেই যে কৃষকদের মৃত্যু হয়েছে সকথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানেন। কিন্তু তার পরেই কেন্দ্রীয় মন্ত্রীর পুত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। রাহুল গান্ধী দাবি করেছেন আসলে ২ থেকে ৩ জন শিল্পপতি কৃষকদের বিরুদ্ধে ছিলেন। যে সাংসদদের সাসপেন্ড করা হয়েছে তাঁরা আসলে উপলক্ষ্য মাত্র। এই ২-৩ জন শিল্পপতির হয়ে কাজ করেছেন প্রধানমন্ত্রী মোদী ও রাজ্যসভার চেয়ারম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+