Rahul Gandhi: ফের মানহানির মামলা রাহুল গান্ধীর বিরুদ্ধে! কর্নাটকের মুখ্যমন্ত্রী এবং দলীয় প্রধানকেও তলব
ইতিমধ্যেই মানহানি একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ গিয়েছে। এবার কর্নাটকে তাঁর বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। নতুন মামলায় তাঁর সঙ্গে অভিযুক্ত করা হয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারকে। চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁদেরকে তলব করেছেন।
নতুন এই মানহানির মামলাটি দায়ের করেছেন রাজ্য বিজেপির সম্পাদক কেশব প্রসাদ। সম্প্রতি হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এই মানহানির মামলাটি দায়ের করা হয়েছে। অভিযোগকে ভিত্তিহীন এবং মানহানিকর বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। এই ধরনের প্রচারের কারণেই তারা হেরেছে বলেও দাবি করেছেন ওই নেতা।

বিজেপি নেতা অভিযোগে বলেছেন, ৫ মে, ২০২৩-এ সংবাদ মাধ্যমে ছাপানো বিজ্ঞাপন অনুযায়ী কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে তৎকালীন বিজেপি সরকার ৪০ শতাংশ দুর্নীতিতে যুক্ত ছিল। এছাড়াো আগের চার বছরে তারা ১.৫ লক্ষ কোটি টাকা লুট করেছে। রাহুল গান্ধীও (Rahul Gandhi) সেই প্রচারে সামিল হয়েছিলেন। দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন।
তৎকালী বিজেপি শাসিত রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকরা ৪০ শতাংশ ঘুষ চাইছেন এমন অভিযোগ সামনে আসার পরে কংগ্রেস নির্বাচনী প্রচারে ৪০ শতাংশ দুর্নীতিকে তাদের প্রধান নির্বাচনী হাতিয়ার করে তোলে। কংগ্রেসের তরফে পেসিএম প্রচারও চালানো হয়েছিল। যেখানে ৪০ শতাংশ ঘুষের অভিযোগ ছিল বড় আকর্ষণ।
কংগ্রেসের তরফে অভিযোগ করে বলা হয়েছিল দুর্নীতিতে অভিযুক্ত নেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে বিজেপি নিষ্ক্রিয় থেকেছে। এছাড়াও দুর্নীতির অভিযোগ থাকার পরেও মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও করা হয়েছিল।

কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে মানহানির মামলায় রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ বাতিল যেমন কংগ্রেসের কাছে ধাক্কার ছিল, ঠিক তেমনই কর্নাটক নির্বাচনে জয় সেই ঘটনার পরে দলের কাছে ছিল গত কয়েক বছরের মধ্যে প্রথম রাজ্য জয়ের।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে মন্তব্যের কারণে গুজরাতের একটি আদালত গত মার্চে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দোষী সাব্যস্ত করে। যার জেরে তাঁকে লোকসভার সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। রাহুল গান্ধী বলেছিলেন, সব চোরের উপাধি কেন মোদী হয়? গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী আদালতে অভিযোগ করেন, একটি অনগ্রসর শ্রেণিকে লক্ষ্য করে এই মন্তব্য।












Click it and Unblock the Notifications