কোয়ারান্টাইনে থাকা ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে কামড়ে দিল বৃদ্ধাকে, মৃত্যু ৮০ বছরের বৃদ্ধার
একে তো করোনা ভাইরাসের প্রকোপে গোটা দেশই জবুথবু হয়ে রয়েছে। যার জন্য গোটা দেশেই লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশবাসী এখন কোয়ারান্টাইন সময় কাটাচ্ছেন। এরই মধ্যে আজব এক কাণ্ড ঘটল তামিলনাড়ুতে।

বাড়িতে কোয়ারান্টাইনে থাকা এক ব্যক্তি শুক্রবার আচমকাই নগ্ন অবস্থায় বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং এক বয়স্ক মহিলাকে কামড়ে দেয়। যার ফলে ওই মহিলার মৃত্যু ঘটে। ওই ব্যক্তি সম্প্রতি শ্রীলঙ্কা থেকে ফিরেছিল এবং তাকে বাড়িতে কোয়ারান্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি বাড়ি থেকে হঠাৎই বেরিয়ে যায় এবং ৮০ বছরের এক বৃদ্ধাকে কামড়ে দেয়। শুক্রবার ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার তার মৃত্যু হয়। তিনি চিকিৎসায় সাড়া দেননি বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই ব্যক্তিকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কি কারণে ওই ব্যক্তি এমন আচরণ করল তা খতিয়ে দেখছে পুলিশ। সে মানসিক অসুস্থ কিনা তাও দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications