প্রবল ঝড়ে বাজ পড়ে ভাঙল প্যান্টোগ্রাফ! বন্ধ থাকছে পুরীগামী বন্দেভারতের পরিষেবা
বাতিল হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ওডিশা থেকে ফেরার পথে রবিবার ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে পড়তে হয় ট্রেনটিকে। এরপর ভোররাত অর্থাৎ প্রায় তিনটে নাগাদ হাওড়াতে ঢোকে ভারতের সেমি বুলেট ট্রেনটি। কার্যত বিধ্বস্ত ট্রেনে থাকা যাত্রীরা।
এই অবস্থায় আজ সোমবার বাতিল করা হয়েছে ট্রেনটিকে। তবে কাল মঙ্গলবার থেকেই পরিষেবা মিলবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করেনি রেল। ফলে নতুন করে পরিষেবা শুরু নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে। বলে রাখা প্রয়োজন, রবিবার ওডিশা থেকে ফেরার সময়ে ব্যাপক ঝড়ের মধ্যে পড়ে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।

শুধু তাই নয়, প্রবল বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়। আর এর মধ্যেই বাজ পড়ে ভেঙে যায় ট্রেনের প্যান্টোগ্রাফ। এমনকি ট্রেনের উইন্ডস্ক্রিন ব্যাপক ভাবে ক্ষতি হয়। ভেঙে যায় কাচ। বন্ধ হয়ে যায় গোটা ট্রেনে বিদ্যুৎ ব্যবস্থা। মুহূর্তে অন্ধকার নেমে আসে গোটা ট্রেন। চাঞ্চল্যকর রি ঘটনাটি ঘটেছে দুলখাপাটনা-মঞ্জুরি রেলওয়ে স্টেশনের মধ্যে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। কীভাবে ট্রেনটিকে ফের ঠিক করে হাওড়ার দিকে রওনা করা যায় সেই চেষ্টা শুরু করে। প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এরপর ওডিশা থেকে ডিজেল ইঞ্জিন নিয়ে আসা হয়। এরপর কোনও ভাবে ওই ইঞ্জিনের সঙ্গে বন্দেভারতকে জড়া লাগিয়ে সেটিকে হাওড়ার দিকে পাঠানো হয়। একেবারে ধীর গতিতে সেটিকে নিয়ে আসা হয়।

আর ট্রেনটি যখন হাওড়াতে আসে তখন প্রায় ভোর প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছে। কিন্তু দুর্যোগ কাটিয়ে হাওড়াতে পা রেখে কার্যত স্বস্তি সাধারণ মানুষের। তারা জানিয়েছেন, হঠাত করেই প্রবল একটা ঝটকা লাগে। এরপর দাঁড়িয়ে যান ট্রেনটি। মুহূর্তে ট্রেনের এসি সহ সমস্ত লাইট বন্ধ হয়ে যায়।
Odisha | Puri-Howrah Vande Bharat Express halted between Dulakhapatna-Manjuri Road Station after the overhead wire was damaged due to thunderstorms and lightning.
— ANI (@ANI) May 21, 2023
Purna Chandra Shahu, Station Manager, Bhadrak said, "Front glass and side windows of the driver cabin were damaged… pic.twitter.com/bhuAIGQFiI
পরে জানা যায় বাজ পড়ে নাকি এই ঘটনা। তবে দুর্যোগ কাটিয়ে বাড়ি ফিরে জগন্নাথ দেবকে ধন্যবাদ জানাচ্ছেন যাত্রীরা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে হাওড়া-পুরী বন্দেভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত তিনদিনের মধ্যেই এই ঘটনায় প্রশ্নের মুখে রেল।
তবে পুরো বিষয়টি দুর্যোগের কারনেই ঘটেছে বলে জানাচ্ছে ভারতীয় রেল। আজ সোমবার ক্ষতিগ্রস্থ ট্রেনটিকে খতিয়ে দেখা হবে বলেও খবর। বলে রাখা প্রয়োজন, শনিবার মধ্যরাতে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের কাপলিং খুলে যায়। প্রায় ৮ ঘন্টা পর সেটি পুরীতে পৌছয় বলে খবর।












Click it and Unblock the Notifications