রক্ষাকবচের মেয়াদ বাড়ল বাগ্গার, ৫ জুলাই পর্যন্ত বিজেপি নেতার গ্রেফতারি রদ, নির্দেশ পাঞ্জাব হাইকোর্টের

রক্ষাকবচের মেয়াদ বাড়ল বাগ্গার, ৫ জুলাই পর্যন্ত বিজেপি নেতার গ্রেফতারি রদ, নির্দেশ পাঞ্জাব হাইকোর্টের

স্বস্তিতে বিজেপি নেতা তেজেন্দর বাগ্গা। পাঞ্জাব হাইকোর্ট তাঁর গ্রেফতারির নির্দেশ ৫ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে। এর আগে ১০ মে পর্যন্ত স্থহিতাদেশ জারি করেছিল পাঞ্জাব হাইকোর্ট। আজ ফের মামলার শুনানিতে সেই মেয়াদ বাড়িয়ে ৫ জুলাই করে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই বিজেপি নেতার গ্রেফতারি নিয়ে পাঞ্জাব এবং হরিয়ানা পুলিশের মধ্যে টানাপোড়েন চলছিল। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দেওয়ার অভিযোগে তেজেন্দর বাগ্গাকে সাত মে গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তাঁকে পাঞ্জাবে নিয়ে যেতে পারেনি পাঞ্জাব পুলিশ।

বাগ্গার রক্ষা কবচের মেয়াদ বাড়ল

বাগ্গার রক্ষা কবচের মেয়াদ বাড়ল

বিজেপি নেতা তেজেন্দর বাগ্গার রক্ষা কবচের মেয়াদ বাড়ল। ৫ জুলাই পর্যন্ত বাগ্গাকে গ্রেফতার করা যাবে না নির্দেশ দিয়েছে পাঞ্জাব হাইকোর্ট। এর আগে ১০ মে পর্যন্ত বাগ্গার গ্রেফতারিতে স্থগিতাদেশ দিেয়ছিল আদালত। মঙ্গলবার শুনানিতে সেই সময়সীমা আরও বাড়িয়ে দিয়েছে। বাগ্গা এবং তাঁর বাবা আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন। মোহালি আদালতে তেজেন্দর বাগ্গার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে তেজেন্দর বাগ্গার বিরুদ্ধে।

বাগ্গার গ্রেফতারি বিতর্ক

বাগ্গার গ্রেফতারি বিতর্ক

গত ৭ মে বাগ্গাকে গ্রেফতারি নিয়ে তুমুল অশান্তি হয়েছিল দিল্লিতে। পাঞ্জাব পুলিশ দিল্লিতে এসে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে। বাগ্গার বাবা অভিযোগ করেছিলেন পুলিশ কোনও খবর না দিয়েই গ্রেফতারি করতে এসে গিয়েছিল। সেই সঙ্গে বাগ্গার বাবা অভিযোগ করেন তাঁর ছেলেকে নিয়ে যাওয়ার সময় পাগড়ি পরার সুযোগটুকুও দেওয়া হয়নি। পাঞ্জাব পুলিশের আচরণের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। দিল্লি থেকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার পথে হরিয়ানা পুলিশ অনুমতি দেয়নি। যার জন্য পাঞ্জাব পুলিশ নিয়ে যেতে পারেনি বাগ্গাকে। এই নিয়ে আদালতে মামলা হয়। মোহালি আদালত বাগ্গাকে ১০ মে-র মধ্যে গ্রেফতারির নির্দেশ দিয়েছিল। কিন্তু তাই নিয়ে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে মামলা করে পরিবার। সেখানে ১০ মে পর্যন্ত গ্রেফতার করা যাবে না বলে নির্দেশিকা দেওয়া হয়।

কেজরিওয়াল ভয় পেয়েছেন

কেজরিওয়াল ভয় পেয়েছেন

পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের নির্দেশ জানার পর বিজেপি নেতা আম আদমি পার্টিকে কটাক্ষ করে বলেছিলেন, ভয় পেয়েছেন কেজরিওয়াল সেকারণে এই ধরনের কাজ করাচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য পাঞ্জাবে আপ ক্ষমতায় আসার পরেই বাগ্গার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ শুরু হয়। বাগ্গা রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাঁর বিরুদ্ধে ১০০টা এফআইআর হলেও তিনি থামবেন না। কেজরিওয়াল যেভাবে কাশ্মীরের পণ্ডিতদের অপমান করেছেন তার প্রতিবাদ তিনি জািনয়ে যাবেন। তিনি কিছুতেই গুরুগ্রন্থ সাহেবের অপমান মেনে নেবেন না। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে গিয়ে কেজরিওয়ালকে একনায়কতন্ত্রী বলে বিক্ষোভ দেখিয়েছিলেন বাগ্গা।

বিজেপিকে নিশানা আপের

বিজেপিকে নিশানা আপের

হরিয়ানা পুলিশ অনুমতি না দেওয়ায় বাগ্গাকে পাঞ্জাবে নিয়ে যাওয়া যায়নি। এই নিয়ে বিজেপি সরকারকে তীব্র নিশানা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি তীব্র কটাক্ষ করে বলেছেন, বিজেপি সরকার একজন গুণ্ডাকে বাঁচানোর চেষ্টা করছে। এমন একজন গুণ্ডাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সে পাঞ্জাবে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল। বাগ্গার গ্রেফতারি আটকাতে দিল্লি পুলিশ আবার পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছে। এই নিয়ে পাঞ্জাব সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে বিজেপি শাসিত হরিয়ানা সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+