পঞ্জাব নির্বাচন ২০২২: প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত অমরিন্দর সিং-র! 'শর্ত পূরণ' শেষে জানালেন জোট পরিকল্পনার কথা
পঞ্জাব নির্বাচন ২০২২: প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত অমরিন্দর সিং-র! 'শর্ত পূরণ' শেষে জানালেন জোট পরিকল্পনার কথা
শেষ পর্যন্ত নিজের অবস্থান স্পষ্ট করলেন পঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh) । এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও বিজেপির (BJP) সঙ্গেও জোট করেই লড়াই করবেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি পঞ্জাবে তাঁদের জোটের অন্যতম শরিক হতে যাচ্ছে বিক্ষুব্ধ অকালি নেতা সুখদেব সিং ধিংসার সঙ্গেও।

জয়ই লক্ষ্য
এদিন অমরিন্দর সিং চণ্ডীগড়ে সাংবাদিত সম্মেলন করেন। সেখানেই তিনি বলেন, পঞ্জাব বিধানসভা নির্বাচনে জয় তাঁদের লক্ষ্য এবং তারা তা পারবেন বলেই বিশ্বাস রাখছেন। বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন অমরিন্দর সিং। তারপরেই তিনি আসন্ন নির্বাচনে বিজেপির সঙ্গে নির্বাচনী আঁতাতের কথা পাকাপাকিভাবে ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার পরে কংগ্রেস ত্যাগ
পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর সঙ্গে ক্ষমতার যুদ্ধে পরিজিত হয়ে মুখ্যমন্ত্রীর আসন ছাড়তে হয়েছিল অমরিন্দর সিংকে। এরপর গত অক্টোবরহে কংগ্রেস ত্যাগের সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন। পাশাপাশি নিজের নতুন রাজনৈতিক দল পঞ্জাব লোক কংগ্রেস গঠন করেছিলেন তিনি।

শর্ত পূরণ হয়েছে অমরিন্দরের
মুখ্যমন্ত্রীর আসন ত্যাগের পর থেকে অমরিন্দর সিং বেশ কয়েকবার বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তাঁর শর্তই ছিল তিন কৃষি আইন প্রত্যাহার করতে হবে। গুরু নানকের জন্মতিথিতে প্রধানমন্ত্রীর ঘোষণার পরে সংসদে তিন কৃষি আইন প্রত্যাহারে আইন পাশ করিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে অমরিন্দর সিং-এর বিজেপির সঙ্গে জোট করায় আর কোনও বাধা ছিল না।

শনিবারই ইঙ্গিত করেছিলেন অমিত শাহ
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বিজেপি অমরিন্দর সিং এবং প্রাক্তন শিরোমনি অকালি দলের নেতা সুখদেব সিং ধিংসার সঙ্গে কথা চালাচ্ছে। এই দুই দলের সঙ্গে পঞ্জাবের নির্বাচনে আসন সমঝোতারও ইঙ্গিত করেছিলেন তিনি।
এদিকে পঞ্জাবে লড়াই করতে নিজেদের দলকেই শক্ত করতে নেমে পড়েছে বিজেপি। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রধান মনজিন্দর সিং সিরসা বিজেপিতে যোগ দিতে পদ ছেড়েছিলেন আগেই। পাশাপাশি বিজেপিতে যোগ দিয়েছেন, পঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজি এস ভির্ক, প্রাক্তন শিরোমনি অকালি দলের বিধায়ক সরবজিৎ সিং মাক্কার। বিজেপি যেখানে পঞ্জাবে ২৩ টির বেশি আসনে লড়াইয়ের সুযোগ পেত না, এবার সেখানে তারা বেশি আসনে লড়াইয়ের সুযোগ পাবে।

২০১৭-তে পঞ্জাবের ফলাফল
আগামী বছরের শুরুতে যে পাঁচ রাজ্যে নির্বাচন হতে চলেছে, তার মধ্যে রয়েছে পঞ্জাবও। সেই নির্বাচন এই কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, কারণ সেখানে চার বছরের বেশি মুখ্যমন্ত্রী থাকা অমরিন্দর সিং কংগ্রেস ত্যাগ করে নতুন দল গঠন করে বিজেপির সঙ্গে জোট করে নির্বাচনী লড়াইয়ে সামিল হয়েছেন।
২০১৭-র পঞ্জাবের নির্বাচনে ১১৭ টি আসনের মধ্যে কংগ্রেস ৭৭ টি আসন দখল করেছিল, ১০ বছরের শিরোমনি অকালি দল এবং বিজেপির জোট সরকারকে সরিয়ে। এই মুহূর্তে আপ হল পঞ্জাবের দ্বিতীয় বৃহত্তম দল। তাদের আসন সংখ্যা ২০। শিরোমনি অকালি দলের আসন সংখ্যা ১৫ এবং বিজেপির ৩।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications