প্রধানমন্ত্রীকে ধন্যবাদ! বিহারে জয়ের পর প্রথম বার্তায় আর কাদের প্রশংসা নীতীশের

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ! বিহারে জয়ের পর প্রথম বার্তায় আর কাদের প্রশংসা নীতীশের

মঙ্গলবার ফল প্রকাশের দিন ছিল টানটান উত্তেজনা। শুরুতে একটা সময়ে এগিয়ে গিয়েছিল আরজেডির (rjd) নেতৃত্বাধথীন মহাজোট। কিন্তু বিকেলের দিকে থেকে একটু ওপর নিচে হলেও, কিছুটা ব্যবধানে এগিয়ে ছিল এনডিএ। শেষে জয়ী হয় এনডিএ (nda)। বিহারে আগের এনডিএ সরকারের থেকে এটাই তফাত যে এবার বিজেপির আসন সংখ্যা নীতীশ কুমারের (nitish kumar) দলের থেকে বেশি।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

বিহার জয়ে প্রধানমন্ত্রীর সমর্থনের জন্য তাঁকে ধন্যবাদ জানালেন নীতীশ কুমার। প্রধানমন্ত্রী যেভাবে বিহারে প্রচার করেছেন, সেই ব্যাপারটিও তুলে ধরেছেন নীতীশ। প্রসঙ্গত মোদী যেসব জায়গায় প্রচার করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে সেইসব জায়গাতেই জয়ী হয়েছে বিজেপি থেকে জেডিইউ, সবাই।

জনতাই কর্তা

জনতাই কর্তা

একইসঙ্গে নীতীশ কুমার বিহারের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই জয়ে আসল কর্তা হল বিহারের জনগণ। সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার কারণে তিনি জনগণের প্রতি মাথানত করছেন বলে জানিয়েছেন নীতীশ।

বিহারে সংখ্যা গরিষ্ঠ এনডিএ

বিহারে সংখ্যা গরিষ্ঠ এনডিএ

এবারের নির্বাচনে বিহারের শাসক এনডিএ ( যার শরিক বিজেপি এবং জেডিইউ) রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পেরেছে। ২৪৩ আসনের মধ্যে তারা পেয়েছে ১২৫ টি আসন। বুধবার ভোরে যে ফল ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, ১১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি ৭৪ টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে নীতীশ কুমারের জেডিইউ ১১৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৪৩ টি আসন পেয়েছে। ২০১৫-র নির্বাচনে তারা ৭১ টি আসন পেয়েছিল। বিজেপির জয়ই চতুর্থবারের জন্য নীতীশ কুমারকে পরপর চারবার বিহারের মুখ্যমন্ত্রী পদে বসতে সাহায্য করবে।

 মহাজোট পেয়েছে ১১০ টি আসন

মহাজোট পেয়েছে ১১০ টি আসন

বিহারে তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজোট পেয়েছে ১১০টি আসন। এনডিএ-র সঙ্গে ভাল লড়াই করেছে আরজেডি। মহাজোট ১১০ টি আসনে জয়ী হয়েছে। ৭৫ টি আসন পেয়ে আরজেডি এক বৃহত্তম দল হয়েছে। মহাজোটের দ্বিতীয় শরিক কংগ্রেস ৭০ টি আসনে লড়াই করে ১৯ টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে ২৯ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বামেরা পেয়েছে ১৬ টি আসন।

জেডিইউ-এর তোপ

জেডিইউ-এর তোপ

এদিকে বিহারে ক্ষমতায় আসার পরেই তোপ দেগেছে জেডিইউ। দলের নেতা কেসি ত্যাগীর অভিযোগ, বিহারে তেজস্বী ও তেজপ্রতাপকে সুযোগ করে দেওয়া থেকে, আরজেডিকে সুবিধা পাইয়ে দেওয়া, ষড়যন্ত্র করেছে এলজেপি। তিনি আরও বলেন, এবার বিজেপির ঘোষণা করা উচিত এলজেপির সঙ্গে এনডিএ-র কোন সম্পর্ক নেই। তাদের আরও দাবি, বিহারে জেডিইউয়ের ভোট কমেনি। আগের বারের মতো ১৬ শতাংশ ভোট পেয়েছেন তারা। তবে আসন সংখ্যা কমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+