মোদী সরকারের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে কর্মীরা! মঙ্গলবার অন্ধকারে ডুবতে পারে গোটা দেশ
অন্ধকারে ডুবতে পারে গোটা দেশ! বড়সড় পাওয়ার কাটের আশঙ্কা। আগামীকাল মঙ্গলবার বড়সড় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। গোটা দেশে বিদ্যুৎ বিভাগ অর্থাৎ Power Sector in India-এর কর্মচারী এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা ধর্মঘটের যাচ্ছেন।
অন্ধকারে ডুবতে পারে গোটা দেশ! বড়সড় পাওয়ার কাটের আশঙ্কা। আগামীকাল মঙ্গলবার বড়সড় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। গোটা দেশে বিদ্যুৎ বিভাগ অর্থাৎ Power Sector in India-এর কর্মচারী এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা ধর্মঘটের যাচ্ছেন।
খুব শীঘ্র Electricity (Amendment) Bill 2021 সাংসদে পাশ করাতে চলেছে মোদী সরকার। এই বিল নিয়ে ইতিমধ্যে মোদী সরকারকে কড়া চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার এই বিলের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে কর্মী থেকে ইঞ্জিনিয়াররা। All India Electrical Engineers Association (AIPEF)-এর তরফে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ফলে বড়সড় বিদ্যুৎ ক্ষেত্রে বড়সড় একটা বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গে এর প্রভাব নাও পড়তে পারে। কারন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘট বিরোধী। সেক্ষেত্রে বিদ্যুৎ বিপর্যয়ের কোনও আশঙ্কা নেই বলে মনে করা হচ্ছে।

১৫ লক্ষ কর্মী ধর্মঘটে সামিল হবেন
বিভিন্ন খবরে প্রকাশিত খবর অনুযায়ী, Electricity (Amendment) Bill 2021 -এর বিরুদ্ধে গর্জে উঠতেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। All India Electrical Engineers Association-এর তরফে জানানো হয়েছে যে গোটা দেশের বিদ্যুতের সঙ্গে জড়িত কর্মীরা এই ধর্মঘটে সামিল হবেন। সেই মতো গোটা দেশের ১৫ লক্ষ বিদ্যুৎ কর্মী এই ধর্মঘটে সামিল হতে চলেছেন বলে দাবি সংগঠনের তরফে। জানা গিয়েছে, কাজ না করার মাধ্যমে কর্মীরা এই ধর্মঘটকে সমর্থন করবেন। AIPEF-এর তরফে এই ধর্মঘট ডাকা হয়েছে। এই পরিমাণ কর্মী কাজে সামিল না হলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড়সড় বিপর্যয় ঘটবে। গোটা দেশেই আলো নিভে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মোদীকে চিঠি মমতার
এই বিল নিয়ে মোদীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। লেখা চিঠিতে মমতা লিখেছেন, ২০২০ সালে এই বিল পেশের কথা হয়েছিল। সেই সময় সম্মিলিত আলোচনা চেয়েছিল রাজ্যগুলি। কিন্তু সেই কথাই কর্ণপাত না করে বিল পেশ করছে কেন্দ্র। এই বিল আইনে পরিণত হলে রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলি আরও রুগ্ন হয়ে যাবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, কেন্দ্র এবং রাজ্য সবসময় একসাথে কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে বিল পাশ হলে রাজ্যের নিয়ন্ত্রণের বাইরে বিদ্যুৎ বন্টন সংস্থাগুলি চলে যাবে বলে আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মোদী সরকারের দাবি এই বিল সামনে আসলে দেশের যে কোনও প্রান্তে বিদ্যুৎ বন্টন সংস্থাগুলি বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এতে ভালো হবে বলে অনুমান।

আলোচনা ছাড়াই বিল পেশ!
অভিযোগ Electricity (Amendment) Bill 2021 নিয়ে কোনও আলোচনা চায় না সরকার। আর তা করে জোর করে এই বিল পেশ করতে চলেছে মোদী সরকার। এর আগে এই বিল নিয়ে সমস্ত রাজ্যের বক্তব্য চাওয়া হয়েছিল। কিন্তু এক্ষেত্রে মোদী সরকার রাজ্যগুলির মতামতকে কোনও গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। এক তরফা ভাবে এই বিল পেশ করতে চলেছে বলে দাবি বিরোধীদের। এই অবস্থায় এই বিলকে ঘিরে নতুন করে অশান্তির কালো মেঘ তৈরি হচ্ছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications