সহ উপাচার্যের ক্ষমতা বাড়িয়ে আচার্যকে কী বার্তা মমতার

বাংলার সব বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যদের ক্ষমতা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই ক্ষমতা বৃদ্ধির কথা জানিয়ে সহ উপাচার্যের কাজ সুনির্দিষ্ট করে দিলেন।

বাংলার সব বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যদের ক্ষমতা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই ক্ষমতা বৃদ্ধির কথা জানিয়ে সহ উপাচার্যের কাজ সুনির্দিষ্ট করে দিলেন। শিক্ষা মন্ত্রী জানিয়েছেন রাজ্যের সরকারি সাহায্য প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে সহ উপাচার্যের অ্যাকাডেমিক ক্ষমতা বৃদ্ধি করা হল।

ক্ষমতা বাড়ল সহ উপাচার্যে

ক্ষমতা বাড়ল সহ উপাচার্যে

রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে এতদিন সহ উপাচার্যদের পদ গুলি আলঙ্কারিক হিসেবেই রয়ে গিয়েছিল। এবার সরকারের উদ্যোগে সেই পদ কার্যকারিতা পেতে চলেছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ উপাচার্যের পদের ক্ষমতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন এবার থেকে বিশ্ববিদ্যালয়গুলির একাধিক শিক্ষাগত সিদ্ধান্ত নিতে পারবেন সহ উপাচার্য। উপাচার্যের অনুপস্থিতিতে তাঁদের সিদ্ধান্ত গৃহিত হবে। কী কী বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নিতে তার সুনির্দিষ্ট একটি গাইড লাইন সব বিশ্ববিদ্যালয় গুলিকে পাঠিয়ে দেওয়া হবে।

আচার্যকে বার্তা

আচার্যকে বার্তা

সহ উপাচার্যের ক্ষমতা বাড়িয়ে আচার্যকে এরকম বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ উপাচার্যের বিরুদ্ধে কোনও অভিযোগ বা তদন্ত হলে আচার্যই শেষ কথা হবে না। গত কয়েক মাস ধরে উপাচার্যের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্যদের যে সংঘাত তৈরি হয়েছে তার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

উপাচার্যদের সংগঠন

উপাচার্যদের সংগঠন

কয়েকদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে প্রবল বিবাদ তৈরি হয়েছিল আচার্য রাজ্যপাল জগদীপ ধনকরের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেই রাজ্যপালকে নিয়ে অশান্তি তৈরি হয়েছিল। তার আগেই অবশ্য রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সংগঠন তৈরি করেন। আচার্যের সঙ্গে বিরোধই তার মূল কারণ বলে মনে করা হয়। যদিও সংগঠনের দাবি ছিল রাজ্যে উচ্চশিক্ষা ব্যবস্থাকে সংগঠিত করার জন্যই তাঁরা একজোট হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+