৮ লাখ মহিলাকে চাকরি থেকে বিনামূল্যে চিকিৎসা! নয়া উত্তরপ্রদেশ গঠনের স্বপ্ন প্রিয়াঙ্কার নজরে

৮ লাখ মহিলাকে চাকরি থেকে বিনামূল্যে চিকিৎসা! নয়া উত্তরপ্রদেশ গঠনের স্বপ্ন প্রিয়াঙ্কার নজরে

রাত পোহালেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। লোকসভা নির্বাচনের আগে সবার নজর উত্তরপ্রদেশের (Uttar Pradesh Assembly Election) দিকে। আর সেই নির্বাচনের দিকে তাকিয়েই ইস্তেহার প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi Vadra)। আজ বুধবার লখনউতে দাঁড়িয়ে ভোটের ঠিক আগের দিন এই ইস্তেহার (Congress Manifesto) প্রকাশ করলেন তিনি। মহিলাদের উন্নতি, কর্মসংস্থান থেকে ছোট ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও একাধিক যোজনার কথা বলা হয়েছে। কার্যত নয়া উত্তরপ্রদেশের স্বপ্ন প্রিয়াঙ্কার ইস্তেগার।

২০ লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি

২০ লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি

উত্তরপ্রদেশ বিধানসভা এবার কার্যত ডান-বাম সবার কাছেই পাখির চোখ। তবে কংগ্রেসের ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। উত্তরপ্রদেশে কংগ্রেস সরকার আসলে বিদ্যুৎ বিলে ছাড়ের কথা বলা হয়েছে। এছাড়াও করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা এবং ২০ লাখ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যার মধ্যে ৮ লাখ চাকরি মহিলাদের জন্যে সংরক্ষিত হবে। মুলত বেকার যুবক-যুবতিদের টার্গেট করতেই এহেন প্রতিশ্রুতি বলেই দাবি প্রিয়াঙ্কার ইস্তেহারে।

যে কোনও চিকিৎসায় ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য

যে কোনও চিকিৎসায় ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য

প্রিয়াঙ্কা গান্ধী এদিন জানিয়েছেন, যে কোনও ধরনের অসুখের ক্ষেত্রেই ১০ লাখ টাকা পর্যন্ত সাহায্য করা হবে। গরুর গোবর দুই টাকা কিলোতে কেনা হবে। আগামিদিনে এগুলি সার কিনতে কাজে লাগানো হবে বলে বলে জানানো হয়েছে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, ছোট এবং মাঝারি ব্যবসা ব্যাপক ভাবে প্রভাবিত হয়েছে। সরকার এই বিষয়ে কোনও ব্যবস্থা করেনি। তবে কংগ্রেস ক্ষমতায় আসলে এই সমস্ত ব্যবসায়ীদের সাহায্য করা হবে। ছোট ক্লাস্টার বানিয়ে সাহায্য করা হবে বলে জানা যাচ্ছে।

বিনা পয়সায় শিক্ষা-

বিনা পয়সায় শিক্ষা-

একের পর এক ঘোষণা ইস্তেহারে। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে যে ক্ষমতায় আসলে তাঁরা আদিবাসী এবং পিছিয়ে পড়া শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিনা পয়সাতেই পড়াশুনা করানো হবে। কেজি থেকে প্রিয়াঙ্কা গান্ধী এদিন জানিয়েছেন স্কুল ফিস কম করা হবে। দুলক্ষ আসন তৈরি করা হবে। শিক্ষক এবং শিক্ষামিত্র নিয়মিত নিয়োগ করা হবে। এছাড়াও উত্তরপ্রদেশে শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনা হবে বলেও দাবি কংগ্রেসের।

ক্ষমতায় আসলে কৃষকদের লোন মুক্তি-

ক্ষমতায় আসলে কৃষকদের লোন মুক্তি-

উত্তরপ্রদেশের ক্ষমতায় কংগ্রেস আসলে ১০ দিনের মাথায় কৃষকদের লোনের বিষয়ে বড় ছাড় দেওয়া হবে। এমনটাই প্রতুশ্রুতি প্রিয়াঙ্কার। একই সঙ্গে প্রতিবন্ধী মানুষদের পেনশন বৃদ্ধি থেকে শুরু করে উদ্যোগপতিদের সাহায্য করা। একাধিক বিষয়ে উল্লেখ করা হয়েছে প্রিয়াঙ্কার প্রতিস্রুতিতে। এছাড়াও একাধিক মানুষের কল্যাণে যোজনা নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন কংগ্রেস নেত্রী।

১০ মার্চ রেজাল্ট-

আগামীকাল বৃহস্পতিবার উত্তরপ্রদেশে নির্বাচন। আর এই নির্বাচনকে মাথায় রেখে ডান-বাম সবাই কার্যত ঝাঁপিয়ে পড়েছে। ৪০৩টি বিধানসভা আসনে এই ভোট হবে। এবার বিজেপির কাছে কার্যত উত্তরপ্রদেশ নির্বাচন প্রেস্টিজিয়াস ফাইট। যেভাবেই হোক দখলে রাখতে চায় তাঁরা। অন্যদিকে অখিলেশ যাদব একাধিক আঞ্চলিক শক্তিকে নিয়ে বিজেপির উপর চপ বাড়িয়েছে। এই অবস্থায় শেষ হাসি কে হাসবে তা জানতে গোটা দেশের নজর থাকবে ১০ মার্চের দিকে। সেদিনে ফলাফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+