LiVE লোকসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ, মোদীর নিশানায় কংগ্রেস
প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস। লোকসভায় বাজেটের জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির ভাষণকে সম্মান জানানো উচিত।
বেলা ১.৩০: এই প্রথমবার মধ্যবিত্তের জন্য সুদে ছাড় দেওয়া হল। এর আগে ঋণখেলাপিদের ছাড় দিয়েছে সরকার।
বেলা ১.২০: জিএসটি নিয়ে সরকারের পদক্ষেপের ব্যাখ্যা। স্কুল কলেজ থেকে শুরু করে সর্বত্র স্বচ্ছতা আনা হয়েছে।
বেলা ১.১৫: আগে কৃষক সঠিক মূল্য পেত না। কৃষকের ফসল যাতে নষ্ট না হয় সেদিকে নজর দিয়েছে সরকার। পশুপালন এূং দুগ্ধ উৎপাদনে জোর দেওয়া হয়েছে। ব্যাম্বু মিশন নিয়ে সরকারের পদক্ষেপের ব্যাখ্যা।
বেলা ১.১০: যখন আধারকে বৈজ্ঞানিকভাবে আনা হল, তখন আপনারা বিরোধিতা করছেন। ভাঙা মন নিয়ে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারে না। বলতেন অটলবিহারী বাজপেয়ি।
বেলা ১.০৫: একসঙ্গে ১০৪ টি উপগ্রহ পাঠানো হয়েছে। ১৬ টি ছোট শহরে নতুন বিমানবন্দর চালু হয়েছে। দেশে ৪৫০ উড়োজাহাজ চালু হয়েছে। ৯০০-র বেশি নতুন উড়োজাহাজের অর্ডার দেওয়া হয়েছে। আগে বিধবা ভাতার টাকা নেতাদের পকেটে টাকা যেত। এখন সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা যায়।
বেলা ১ টা: দেশকে ভুল বোঝাবেন না। দেশের মুখ বন্ধের চেষ্টা করবেন না। সংসদে বিরোধীদের কাছে আবেদন প্রধানমন্ত্রীর। দেশে তিনকোটি নতুন উদ্যোগপতি তৈরি হয়েছে। নানা অনুদান দিয়ে কর্ম সংস্থানের সুযোগ করে দিয়েছি।
১২.৫৫: পশ্চিমবঙ্গ, কর্নাটক, ওড়িশা, কেরল সরকারের দাবি সেখানকার ১ কোটি লোক কাজ পেয়েছে। এই রাজ্যগুলি তো বিজেপির নয়। সেই দাবি কি আপনারা খারিজ করবেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। আপনারা শুধু বেকারির তথ্য দেন। কর্মসংস্থানের তথ্য দেন না। বেসরকারি সংস্থায় ৯০ শতাংশ কর্মসংস্থান হয়।
১২.৫০: ৪৩২০ শহরে প্রধানমন্ত্রী আবাস যোজনা। ২২ হাজার মেগওয়াট অতিরিক্ত বিদ্যুৎ দিয়েছে বিজেপি। লালকেল্লা থেকে ভাষণে বিরোদী রাজ্যগুলিরও প্রশংসা করেছি। কংগ্রেসের একজন প্রধানমন্ত্রী দেখান যিনি এই কাজ করেছেন। আমরা কাজ করি ওরা প্রশংসা চায়। বললেন প্রধানমন্ত্রী।
১২.৪৫: ১,২০,০০০ কিমি রাস্তা তৈরি হয়েছে বিজেপি ক্ষমতায় আসার পর। ১ লক্ষের অধিক পঞ্চায়েতে অপটিকাল ফাইবার পাতা হয়েছে, বিজেপি ক্ষমতায় আসার পর। ৩ বছরে ২১০০ কিমি রেলপথ বানিয়েছে সরকার।
১২.৪০: দেশে ১ একদিনে ২২ কিমি রাস্তা তৈরি হয়। সরকারের কাজের খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী। শুধু ঘোষণা করেই খান্ত থাকে না বিজেপি। যে কাজে হাত দিই, সেই কাজ শেষ করার চেষ্টা করি।
১২.৩৫: কর্নাটকে ভোটের পর থাকবেন তো মল্লিকার্জুন খাড়গে? কটাক্ষ লোকসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গেকে। অন্ধ্রে তেলেগু দেশম, পঞ্জাবে অকালিদের সঙ্গে কংগ্রেসের ব্যবহার নিয়ে প্রশ্ন। অপমানের আগুন থেকে তেলেগু দেশমের জন্ম। দেশে বারবার ৩৫৬ প্রয়োগ করেছেন। বিভিন্ন রাজ্য সরকারকে উৎখাত করেছেন। দয়া করে আমাদের গণতন্ত্রের ভাষা শেখাবেন না। বললেন মোদী।
১২.৩০: আপনারা যখন দেশ শাসন করতেন, তখন বিরোধীদের অস্তিত্ব ছিল না। সেই সময় জনস্বার্থ মামলা হত না। সবাই চেয়ার পাওয়ার জন্য লালায়িত ছিলেন। আপনারা শুধু একটা পরিবারের গুণগান গাইতেন। সর্বশক্তি একটি পরিবারের পিছনেই লাগাতেন। পঞ্চায়েত থেকে পুরসভা সব আপনাদের ছিল। সেদিন কাজ করলে আজ এই দেশ দেখতে হত না। আপনাদের দলেই গণতন্ত্র নেই।
১২.২৫: সংসদ অচল করার অধিকার নেই বললেন প্রধানমন্ত্রী মোদী। বহু প্রাচীন কাল থেকেই দেশে গণতন্ত্র ছিল। দ্বাদশ শতকেও গণতন্ত্র ছিল। মহিলাদের সমানাধিকার ছিল। কংগ্রেস ও নেহরু দেশে গণতন্ত্র আানেনি।
১২.২০: রাষ্ট্রপতির ভাষণকে সম্মান করা উচিত। কংগ্রেস দেশ ভাগের জন্য দায়ী। সেই দেশ ভাগের ফল এখনও ভুগছে দেশবাসী। দেশকে টুকরো করার রাজনীতি বন্ধ করুন। আপনাদের কৃতকর্মের জন্য ফল ভুগতে হচ্ছে। আপনাদের জন্যই বল্লভভাই প্যাটেল প্রধানমন্ত্রী হতে পারেননি। বল্লভভাই প্রধানমন্ত্রী হলে দেশ ভাগ হত না।
প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস। লোকসভায় বাজেটের জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির ভাষণকে সম্মান জানানো উচিত।













Click it and Unblock the Notifications