হোলি উৎসবে দেশবাসীকে শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড জিতে আসার পরে হোলি উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়াদিল্লি, ১৩ মার্চ : উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পরে সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ধন্য ধন্য পড়ে গিয়েছে। এর মাঝে মণিপুর ও গোয়াতেও পিছিয়ে থেকে সরকার গঠন করতে চলেছে বিজেপি। আর এসবই হয়েছে হোলি উৎসবের একেবারে প্রাক্কালে।

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড জিতে আসার পরে হোলি উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে সকলকে শুভকামনা জানিয়েছেন তিনি।

হোলি উৎসবে দেশবাসীকে শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রবিবার বিধানসভা নির্বাচনে জয়ের পরে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান, এই জয় নতুন ভারত গড়ার ভিত্তি গঠন করবে। তাঁর মতে, গরিবের মানোন্নয়ন হলেই সমাজের উন্নতি হবে। ২০২২ সালকে সামনে রেখে উন্নয়নের যজ্ঞ তিনি চালাবেন বলে ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী।

হোলির শুভ মুহূর্তে দেশবাসীকে শুভকামনা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। টুইটারে তিনি লিখেছেন, এবছরের হোলি উৎসবকে সামনে রেখে নতুন করে শান্তি ও উন্নতির পথে এগিয়ে যান। রাষ্ট্রপতির পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইটারে রাজ্য তথা দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রতিবেশী দেশ পাকিস্তানেও হিন্দুদের হোলির শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেদেশে হিন্দুদের সমানাধিকারের লক্ষ্যে নওয়াজ শরিফ সরকার কাজ করেছে। সকল নাগরিকের যাতে সমান অধিকার হয় সেজন্য তাঁর সরকার সচেষ্ট বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+