অযোধ্যা মামলায় এর আগেও মধ্যস্থতার চেষ্টা হয়েছে তিনবার, কী হয়েছিল সেই সময়ে
রাম জন্মভূমি - বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতার মাধ্যমেই মীমাংসা হবে বলে এদিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তিন সদস্যের প্যানেলও ঘোষিত হয়েছে।
রাম জন্মভূমি - বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতার মাধ্যমেই মীমাংসা হবে বলে এদিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তিন সদস্যের প্যানেলও ঘোষিত হয়েছে। বিচারপতি খলিফুল্লা এই কমিটির মাথায় থাকবেন। এছাড়া সদস্য হিসাবে থাকবেন শ্রী শ্রী রবিশঙ্কর ও শ্রীরাম পঞ্চু। তবে এটাই প্রথম নয়, এর আগেও তিনবার অযোধ্যা মামলায় মধ্যস্থতা করার চেষ্টা করেছে আদালত। তবে সেগুলি কোনওটাই কার্যকর হয়নি। একনজরে দেখে নেওয়া যাক সেই ইতিহাস।

এলাহাবাদ হাইকোর্টে মধ্যস্থতার চেষ্টা
এলাহাবাদ হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ ২০১০ সালে মধ্যস্থতার চেষ্টা করে। বেঞ্চ সমস্ত আইনজীবীদের ডেকে পাঠায়। সেইবছরের সেপ্টেম্বরে অনেক ধরনের চেষ্টা হয় হাইকোর্টের সিদ্ধান্তকে পিছিয়ে দেওয়ার। তবে পরে সেই মধ্যস্থতার চেষ্টাও ভেস্তে যায়। ফের মধ্যস্থতার জন্য আবেদন করা হলে এলাহাবাদ হাইকোর্ট তা খারিজ করে দেয়।

বিচারপতি জেএস খেহরের মধ্যস্থতার চেষ্টা
বিভিন্ন সংগঠন হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদন জানালে মুখ্য বিচারপতি জেএস খেহর নিজে মধ্যস্থতার অফার দেন। হিন্দু ও মুসলিম দুই গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতার কথা বলেন। এই ঘটনাকে আবেগপ্রবণ বলেও তিনি বর্ণনা করেন। সেবারও কোনওভাবে ফয়সালা করা যায়নি।

বাবরি মসজিদ ধ্বংসের আগে মধ্যস্থতার চেষ্টা
১৯৯২ সালের ডিসেম্বর মাসে বাবরি মসজিদ ধ্বংসের আগে বিশ্ব হিন্দু পরিষদ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে এক জায়গায় করে মধ্যস্থতার চেষ্টা হয়। তবে সেই চেষ্টাও বিফলে গিয়েছে। ফলে এবার মধ্যস্থতার মাধ্যমেই যে অযোধ্যা বিতর্কের সমাপ্তি ঘটবে তা বলা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications