রাষ্ট্রপতির ভাষণ ইংরেজিতে পাঠ উপ-রাষ্ট্রপতির, রাজ্যসভা জুড়ে উঠল "shame shame" স্লোগান!

সংসদের যৌথ অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ ইংরেজিতে পাঠ করার কারণে ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়কে শুক্রবার বিরোধী সাংসদদের তীব্র প্রতিবাদ ও কটাক্ষের মুখোমুখি হতে হল।

বিরোধী দলগুলোর এই বিক্ষোভ মূলত প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্ট হওয়ার প্রসঙ্গ উত্থাপনকে কেন্দ্র করে শুরু হয়। ধনখড় যখন এই ঘটনার কথা উল্লেখ করেন, তখন বিরোধী দলগুলোর সাংসদরা প্রতিবাদ জানিয়ে "shame shame" বলে স্লোগান দিতে থাকেন। আর তাতেই অধিবেশনের প্রথম দিনেই উত্তেজনা ছড়ায় রাজ্যসভার অন্দরে।

jagdeep dhankhar

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার ভাষণে মহাকুম্ভের তাৎপর্য তুলে ধরে বলেন, "মহাকুম্ভ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক চেতনার একটি উৎসব"। সেই সঙ্গে তিনি বুধবারের মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি বলেন, "দেশ ও বিশ্বের লক্ষ লক্ষ ভক্ত প্রয়াগরাজে পবিত্র স্নান করেছেন। আমি মৌনী অমাবস্যার দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি"।

কিন্তু যখন ভাইস প্রেসিডেন্ট ধনখড় ইংরেজিতে রাষ্ট্রপতির ভাষণ পড়তে থাকেন, তখন বিরোধী সাংসদরা ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, রাষ্ট্রপতির ভাষণ ইংরেজির পরিবর্তে হিন্দিতে পড়া উচিত ছিল। এই সময় বিরোধী দলগুলো সংসদে স্লোগান দিতে থাকে, যা অধিবেশনে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করে।

তবে শুধু এদিন উপরাষ্ট্রপতির ভাষণ নয়, সংসদে উত্তেজনার আরেকটি কারণ ছিল মণিপুর ইস্যু। রাষ্ট্রপতি যখন উত্তর-পূর্ব রাজ্যগুলোর কথা বলছিলেন, তখন বিরোধী সাংসদদের একটি বড় অংশ "মণিপুর, মণিপুর" বলে স্লোগান দিতে থাকেন। বিরোধীদের অভিযোগ, মণিপুরে চলা অস্থিরতা নিয়ে সরকার সংসদে সঠিকভাবে আলোচনা করতে ব্যর্থ হচ্ছে।

বিরোধী দলগুলোর দাবি, "সরকার বড় বড় ঘটনা এড়িয়ে যেতে চাইছে, রাষ্ট্রপতির ভাষণও সেই চেষ্টারই অংশ"। অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন সরকার বিরোধীদের আচরণকে "অপমানজনক ও উদ্দেশ্যপ্রণোদিত" বলে অভিহিত করেছে। এদিন কার্যত এই ভাবেই উত্তেজনায় কাটে সংসদে বাজেট অধিবেশনের প্রথম দিন। আর এই ঘটনাগুলো প্রমাণ করছে যে বাজেট অধিবেশন এক উত্তেজনাপূর্ণ রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে আগামী দিনগুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+