জম্মু-কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নিল অমিত শাহের মন্ত্রক! ভোট মিটতেই বড় সিদ্ধান্ত
President's rule revoked in J&K: জম্মু-কাশ্মীর থেকে উঠল রাষ্ট্রপতি শাসন। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে গত পাঁচ বছর আগে জারি হওয়া রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার কথা বলা হয়েছে। আর এহেন নির্দেশের পরেই কেন্দ্রশাসিত অঞ্চলে সরকার গঠনের পথ পরিষ্কার হল বলেই মনে করছেন রাজনৈতিকমহল।
যা খবর, আগামী সপ্তাহে জম্মু-কাশ্মীরের নয়া মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ওমর আবদুল্লা। বলে রাখা প্রয়োজন, ৯০ আসনের বিধানসভা আসনে গত কয়েকদিন আগেই ভোট হয়। দীর্ঘ ১০ বছর পর এই নির্বাচন হয়। স্বভাবতই এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা ছিল (President's rule revoked in J&K) ।

এমনকি বিজেপি সহ রাজনৈতিক দলগুলিও একেবারে মাটি কামড়ে পড়ে ছিল। নির্বাচনে কংগ্রেস এবং ন্যাশানাল কনফারেন্স জোট সংখ্যাগরিষ্ঠ আসন পায়। এরপরেই ওমর আবদুল্লা লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান।
এরপরেই জানা যাচ্ছে, জম্মু-কাশ্মীর থেকে তুলে নেওয়া হল রাষ্ট্রপতি শাসন। বলে রাখা প্রয়োজন, গত ১০ বছর আগে অর্থাৎ ২০১৪ সালে সে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। মেহবুবা মুফতির দল পিডিপি এবং বিজেপি জোট বেঁধে জম্মু এবং কাশ্মীরের সরকার তৈরি করে। কিন্তু একাধিক ইস্যুতে দু'দলের মধ্যে সংঘাত তৈরি হয়।
The order dated the 31st October, 2019 in relation to the Union territory of Jammu and Kashmir shall stand revoked immediately before the appointment of the Chief Minister under section 54 of the Jammu and Kashmir Reorganisation Act, 2019: MHA pic.twitter.com/nrcnwznGTa
— ANI (@ANI) October 13, 2024
এই অবস্থায় গত ২০১৮ সালে বিজেপি তার সমর্থন প্রত্যাহার কর নেয় সে রাজ্য থেকে। এরপরেই জোট সরকার পড়ে যায়। এবং মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে। এরপর থেকে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। যা দীর্ঘদিন জারি ছিল উপত্যকায়।
রাষ্ট্রপতি শাসনের মধ্যেই ধারা ৩৭০ প্রত্যাহার করে মোদী সরকার। যা নিয়ে একেবারে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। কড়া হাতে পরিস্থিতি দমন করে প্রশাসন। কার্যত দীর্ঘ সময় জম্মু ও কাশ্মীরে জারি থাকা রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার দাবি উঠেছে। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications