Presidential election 2022: ক্রস ভোটিংয়ের শঙ্কা, বিধায়কদের কী কড়া নির্দেশিকা জারি করল টিএমসি

Presidential election 2022: ক্রস ভোটিংয়ের শঙ্কা, বিধায়কদের কী কড়া নির্দেশিকা জারি করল টিএমসি

আগামীকালই রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে দলীয় বিধায়কদের শহরে হাজিরার নির্দেশিকা জারি করল শাসক দল। টিএমসির সব বিধায়কদের রবিরার রাতের মধ্যে কলকাতায় উপস্থিত হওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। ক্রস ভোটিং রুখতেই এই নির্দেশিকা বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ কয়েকদিন আগেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দাবি করেছিলেন টিএমসির অনেক বিধায়ক ভোট দেবেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে।

বিধায়কদের কড়া নির্দেশ

বিধায়কদের কড়া নির্দেশ

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন। তার তৎপরতা শুরু হয়ে গিয়েছে বিরোধী শিবিরে। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুরই পাল্লা ভারী। খোদ টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনাই বেশি। তার পড়েই শাসক দলের অন্দরে ক্রস ভোটিংয়ের শঙ্কা দেখা দিয়েছে। তাই আগে থাকতেই সতর্ক টিএমসি। রবিবার রাতের মধ্যে দলের সব বিধায়কদের কলকাতায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বিধায়কদের এক জায়গায় এনে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা রোধ করতে চাইছে শাসকদল।

ক্রস ভোটিংয়ের শঙ্কা

ক্রস ভোটিংয়ের শঙ্কা

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী করেছে আদিবাসী সমাজের েনত্রী দ্রৌপদী মুর্মুকে। আর বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা। স্বাভাবিক ভাবেই দ্রৌপদী মুর্মুর পাল্লা ভারী। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ কয়েকদিন আগেই দাবি করেছে টিএমসির অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন। অর্থাৎ ক্রস ভোটিংয়ের সম্ভাবনার কথা জানিয়েছিলেন তিনি। এই নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছিল। তার উপরে টিএমসি নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনার দাবি নতুন করে বিতর্কের পারদ চড়িেয়ছে।

বিরোধীদের সমর্থন

বিরোধীদের সমর্থন

ইতিমধ্যেই এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু একাধিক বিরোধী দলের সমর্থন পেয়েছেন। বিজেডি আগেই সমর্থন জানিয়েছেন তাঁকে। ওড়িশার আদিবাসী সমাজের নেত্রী দ্রৌপদী মুর্মু। সেকারণে আরও বেশি বিজেডির সমর্থন পেয়েছেন তিনি। এদিকে আবার বিএসপিও সমর্থন জানিয়েছে দ্রৌপদী মুর্মুকে। অবিজেপি দলগুলির সঙ্গে মায়াবতীর দূরত্বের কারণেই বিএসপির এই সিদ্ধান্ত। তিিন স্পষ্ট জানিয়েছিলেন, বিরোধী রাজনৈতিক দলগুলি রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনের সময় তাঁর মতামত নেয়নি। এদিকে বিজেপির সঙ্গে বিরোধিতার পরেও শিবসেনার সমর্থন পেয়েছেন দ্রৌপদী মুর্মু। যদিও উদ্ধব ঠাকরে জানিয়েছেন বারবার দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানানোর জন্য চাপ তৈরি করা হচ্ছিল তাঁর উপরে।

ভোটের প্রস্তুতি

ভোটের প্রস্তুতি

রাষ্ট্রপতি নির্বাচনের জোরজোরের মাঝই আবার উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তোরজোর শুরু হয়ে গিয়েছে। বঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদ প্রার্থী করেছে বিজেপি। তাই নিয়ে রাজনৈতিক মহলে তোরজোর তুমুল আলোড়ন শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে আবার রাজ্যের বিরোধীরা তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ করেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+